দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সময়টা ভালো যাচ্ছে না সামান্থা রুথ প্রভুর। একদিকে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদ, অন্যদিকে মায়োসাইটিস রোগে আক্রান্ত। ফলে জীবন খানিকটা এলোমেলো হয়ে গেছে তার। তবে এখানেই থেমে থাকছেন না তিনি। বাধা ডিঙিয়ে সামনে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছেন এ নায়িকা।
এতদিন ধরে অন্যের প্রযোজনা প্রতিষ্ঠানের অধীনে কাজ করেছেন সামান্থা। এবার নিজেই সিনেমায় অর্থলগ্নির সিদ্ধান্ত নিলেন তিনি। সেজন্য খুলেছেন প্রযোজনা প্রতিষ্ঠান। নাম দিয়েছেন ‘ট্রালালা মুভিং পিকচার্স’। খবর ইন্ডিয়া টুডের।
রোববার (১০ ডিসেম্বর) প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেন সামান্থা। এ দিন লোগো উন্মোচন করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালকদের অর্থবহ, নিজস্ব ও সর্বজনীন গল্প বলার একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়া।’
সামান্থার এই প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে ‘মান্ডোয়া মিডিয়া ওয়ার্কস’ নামে আরও একটি প্রযোজনা প্রতিষ্ঠান।
সামান্থা অভিনীত সবশেষ ছবির নাম ‘খুশি’। বক্স অফিসে এটি বেশ সাড়া ফেলেছে। এতে তার নায়ক ছিলেন বিজয় দেবরাকোন্ডা। সামনে ‘চেন্নাই স্টোরিজ’ সিনেমা মুক্তি পাবে তার। এ ছাড়া মার্ভেল খ্যাত রুশো ব্রাদার্সের আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’র ভারতীয় সংস্করণে অভিনয় করছেন তিনি।
আর