দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গান, তো কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চা। তবে এবার নিজের জীবনে ওঠা ঝড় নিয়ে মুখ খুললেন তিনি। যে ঝড় তার জীবনকে ছিন্নভিন্ন করে দিয়েছে।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মনের কথা উজাড় করেছেন সামান্থা। তার কথায়, ‘জীবনে সবার ওঠা-নামা চলে। তবে যখন আমার জীবনে কঠিন সময় এলো, তখনই বিয়ে ভাঙল। আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে দু-দিকেই একসঙ্গে ঝড় উঠল। কাউকে বলিনি আমার যন্ত্রণার কথা। যা সহ্য করেছি, তা একাই।’
সামান্থা আরও বলেন, ‘যে অভিনেতারা কঠিন অসুখকে জয় করে সুস্থ হয়েছেন, তাদের কথা পড়তাম। অনুপ্রাণিত হতাম। কিন্তু মনে হতো এই যন্ত্রণার যেন শেষ নেই।’
বিবাহবিচ্ছেদের পর নাগা ও সামান্থা নিজের মতো করে জীবন গুছিয়ে নিয়েছেন। সামান্থা নতুন কোনো সম্পর্কে না জড়ালেও, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন নাগা চৈতন্য।
আর