দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বব্যাপী শাহরুখ খান অনুরাগীদের এক ছাতার নিচে রাখে ‘শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব’। বলিউড বাদশাহর নতুন কোনো ছবি মুক্তি পেলেই নিজ নিজ দেশ থেকে দলবেঁধে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েন। শুরু করেন উৎসব।
এই প্রথমবার ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি পেয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমাটি। বাংলার কিং খান-ভক্তরা প্রথম দিন থেকে উন্মাদনার জোয়ারে ভাসছেন।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’ ফ্যান ক্লাব থেকে সিনেমা হল ভাড়া করে ‘জাওয়ান’ দেখেছেন অনুরাগীরা। তারই অংশ হিসেবে সম্প্রতি চট্টগ্রামে তারা বিশেষ শোয়ের আয়োজন করেন। সেগুলোর কিছু স্থিরচিত্র সামাজিক মাধ্যমে প্রকাশ করে শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব। টুইটারে প্রকাশিত পোস্টটি শেয়ার করে শাহরুখ খান ক্যাপশনে লিখেছেন— থ্যাংক ইউ চট্টগ্রাম।

বাংলাদেশে সিনেমাটি আমদানি করেছে অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট। দেশের ৪৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। টিকিটের জন্য হাহাকার লেগে গেছে।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে আছেন দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়।
আরএসও