দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলি কুমার। ‘জাওয়ান’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। আর প্রথম ছবিতেই সাফল্যের দেখা পেয়েছেন তিনি। প্রথম দুই দিনে ২০০ কোটি রুপি আয় করেছে এটি।
সিনেমাটি দেখতে টিকিটের জন্য হাহাকর পড়ে গেছে। দর্শক চাপ সামালাতে মধ্যরাতেও প্রদর্শন করা হচ্ছে এটি। দীর্ঘ প্রতীক্ষার পর যারা সিনেমাটি দেখেছেন, তারা রীতিমতো মুগ্ধ হয়েছেন। আর তাই তো, অ্যাটলির হাত কেটে ফেলার দাবি করছেন তারা!
ভারতের পাটনার একটি সিনেমা হলের বাইরে দর্শকের প্রতিক্রিয়া নিচ্ছিলেন সংবাদকর্মীরা। সেখানেই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক ব্যক্তি বলেন, ‘অ্যাটলির হাত কেটে ফেলা উচিত। তাজমহল বানানোর পর যেমন শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল, যাতে ওরা আরেকটা তাজ মহল না বানাতে পারে। তেমনভাবে অ্যাটলি যাতে আর এমন ছবি না বানাতে পারেন তাই তার হাতকেও কেটে ফেলা উচিত।’
তাজমহলকে ঘিরে এমন গল্প প্রচলিত আছে যে, এটা তৈরি হওয়ার পর মুঘল সম্রাট শাহজাহান শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, যেন আর এমন জিনিস না বানাতে পারেন তারা। কিন্তু তাই বলে সেটার পরিণামের সঙ্গে ‘জওয়ান’র তুলনা!
প্রসঙ্গত, ‘জাওয়ান’ ছবিতে শাহরুখ খান ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ আছেন। এখানে গল্পের আকারে বর্তমান সময় ঘটা একাধিক ঘটনা তুলে ধরা হয়েছে। ফলে এটা বিনোদনকে ছাপিয়ে গিয়ে যে অনেক বড় সামাজিক বার্তা দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
আরএসও