দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একদিকে বক্স অফিসে ঝড় তুলেছে ‘জাওয়ান’, অন্যদিকে এর বিরুদ্ধে উঠেছে নকলের অভিযোগ। এমনটাই দাবি করছেন নেটিজেনরা। তাদের অভিযোগ, পরিচালক অ্যাটলি কুমার একটি তামিল ছবি থেকে গল্প চুরি করেছেন। এটা নিয়ে জোর চর্চা হচ্ছে।
দর্শকের দাবি অনুযায়ী, ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত একটি তামিল ছবির গল্প নকল করে ‘জাওয়ান’ বানিয়েছেন অ্যাটলি কুমার। ছবিটির নাম ‘থাইনাডু’, যার বাংলা অর্থ হল মাতৃভূমি। এই ছবিতেও সত্যরাজকে পিতা এবং পুত্রের দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এ ছাড়াও আরও অনেক কিছুতেই মিল খুঁজে পেয়েছেন তারা।
এই খবর চাউর হতেই শোরগোল পড়ে গেছে চারিদিকে। যদিও শাহরুখ ভক্তদের দাবি, ছবিতে খানিক দক্ষিণী সিনেমার ছাপ থাকলেও এর গল্প একেবারেই মৌলিক। এটাকে কপি পেস্ট বলা যায় না। এবারই প্রথম নয়। এর আগে অ্যাটলির বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছিল। ২০১৯ সালে তার পরিচালিত ‘বিগিল’ ছবির বিরুদ্ধেও টুকলির অভিযোগ উঠেছিল। তেলুগু পরিচালক নন্দী চিন্নি রেড্ডি দাবি করেছিলেন, তার ‘স্লাম সসার’ ছবি থেকে প্লট নেওয়া।
তারও আগে ২০১৭ সালে থালাপতি বিজয় ও সামান্থা রুথ প্রভু অভিনীত অ্যাটলির ছবির বিরুদ্ধে রজনীকান্তের ‘মুন্দ্রু মুগাম’ সিনেমার নকলের অভিযোগ ওঠে। ২০১৬ সালে অ্যাটলির ‘থেরি’ ছবিটি নিয়েও বিতর্ক হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন, সেই ছবিটিও নাকি বিজয়কান্তের ‘ছাত্রিয়ান’ ছবির নকল। এবার ‘জওয়ান’-এর সময়েও সেই একই অভিযোগে বিদ্ধ হলেন অ্যাটলি কুমার।
এদিকে মাত্র দু-দিনেই গোটা বিশ্বে ২০০ কোটি রুপি আয় করে ফেলেছে ‘জাওয়ান’। এমন গগনচুম্বী সাফল্যে বেশিরভাগ দর্শকই নকল নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা মূলত বলিউড বাদশাহর অ্যাকশন দেখতেই সিনেমা হলে হাজির হচ্ছেন।
আরএসও