দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নায়িকাকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিলেন জনপ্রিয় তামিল প্রযোজক রবিন্দর চন্দ্রশেখর। এরপর এ নিয়ে তুমুল আলোচনা সৃষ্টি হয়। তবে এবার আরও একটি কারণে আলোচনায় এসেছেন এ প্রযোজক। প্রায় ১৬ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রবিন্দর চন্দ্রশেখরকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ১৬ কোটি রুপি প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাকে। তামিল চলচ্চিত্র জগতে রবিন্দরের বেশ নামডাক রয়েছে। তার লিব্রা প্রোডাকশনসের ব্যানারে একাধিক হিট সিনেমা নির্মিত হয়েছে। চলতি বছরেই তিনি তামিল অভিনেত্রী মহালক্ষ্মীকে বিয়ে করেন। এ নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। কারণ দু’জনের শারীরিক গঠনে বিপুল পার্থক্য।

‘মোটা বরের সুন্দরী বউ’, ‘টাকার জন্য অভিনেত্রী বিয়ে করেছেন’, এমন কটাক্ষ করা হয়েছে প্রযোজক-অভিনেত্রীর বিয়ের ছবিতে। তবে এবার অভিযোগ মারাত্মক।
জানা গেছে, চেন্নাইয়ের সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চে রবিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ২০২০ সালে পৌরসভার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি প্রকল্প নিয়েছিল রবিন্দরের সংস্থা। এই কাজে আরও দুই বিনিয়োগকারীকে যুক্ত করা হয়েছিল। তাদের থেকে ১৫ কোটি ৮৩ লাখ ২০ হাজার রুপি নেওয়া হয়েছিল।

অভিযোগ, এই অর্থ নেওয়ার পর রবিন্দরের সংস্থা কাজ শুরু করেনি। আবার অর্থ ফিরিয়েও দেয়নি। তাতেই অভিযোগ দায়ের করা হয়েছে।
আচমকা তার এই গ্রেপ্তার বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। শোনা যায়, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় রবিন্দর ভুয়া নথি দেখিয়েছিলেন। তাতেই সমস্যা আরও জটিল হয়েছে। সূত্র: পিংভিলা
আরএ