দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্যের প্রশংসা করতে বড্ড কৃপণ কঙ্গনা রণৌত। বরং সুযোগ পেলে দু-চার কথা শুনিয়ে দেন তার অপছন্দের মানুষকে। সেই তালিকায় আছে শাহরুখ খানও। তবে এবার ভোল পাল্টে বলিউড বাদশাহর প্রশংসা করলেন তিনি।
সদ্য মুক্তি পেয়েছে শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা। প্রথম দিনেই বছরের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে এটি। এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা দেখে বাহবা না দিয়ে থাকতে পারেননি কঙ্গনা। সামাজিক মাধ্যমে লম্বা পোস্ট দিয়ে করেছেন তার গুণগান।
কঙ্গনা লিখেছেন, ‘নব্বই দশকের রোম্যান্টিক নায়ক থেকে এক দশক ধরে লড়াই করে দর্শকের আরও কাছাকাছি এসেছেন ৪০-৫০ বছর বয়সে এসেও। তারপর প্রায় ৬০ বছরে গিয়ে ভারতীয় সুপার হিরো হিসেবে যে পুনরায় উত্থান, সেটা বাস্তব জীবনেও কিছু কম নয়।’
তিনি আরও লিখলেন, ‘আমার এখনও সেই সময়ের কথা মনে আছে, যখন লোকজন শাহরুখের বিরুদ্ধে লিখতেন। কিন্তু এসআরকের স্ট্রাগল বরাবর মাস্টার ক্লাসের ছিল। যে শিল্পীদের ক্যারিয়ার দীর্ঘ হয় তাদের নিজেদেরকে নতুন করে প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে এভাবেই। কেবল জড়িয়ে ধরা বা গালের ডিম্পলের জন্য নয়, সত্যি সত্যি কিছু জিনিসের জন্যই ভারতীয় সিনেমার ঈশ্বর হলেন শাহরুখ খান। আপনার পরিশ্রম, অধ্যাবসায়ের কাছে আমি মাথা নত করলাম কিং খান।’
গতকাল ৭ সেপ্টেম্বর ‘জাওয়ান’ মুক্তির পরই ভোর থেকে সিনেমা হলে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। সেই উন্মাদনা দ্বিতীয় দিনে এসে আরও বেড়েছে। ভক্তদের এমন উন্মাদনা দেখে আপ্লুত শাহরুখ খান। আর তাই তাদের উৎসাহকে আরও বাড়িয়ে দিতে নিজের এক্স (টুইটার) প্রোফাইল থেকে ধন্যবাদ জানালেন বলিউড বাদশাহ।
আরএসও