দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝড়ের আভাস মিলেছিল আগেই। ধারণা করা হচ্ছিল, মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসের রাজত্ব করবে ‘জাওয়ান’ সিনেমা। সেটাই হলো। নিজেকে নিজেই ছাড়িয়ে গেলেন শাহরুখ খান।
বলিউড বক্স অফিসের তথ্য বলছে, প্রথম দিনে হিন্দি, তামিল ও তেলেগু মিলিয়ে সিনেমাটি আয় করেছে ৭৫ কোটি রুপি। শুধু তামিল-তেলেগু সংস্করণ উঠেছে ১০ কোটি রুপি।
এই আয়ের মাধ্যমে নয় মাস আগে মুক্তি পাওয়া ‘পাঠান’ ছবিকে পেছনে ফেলে দিয়েছেন বলিউড বাদশাহ। ছবিটি প্রথম দিনে আয় করেছিলে ৫৭ কোটি রুপি।
ভারতের পাঁচ হাজার ৫০০ এবং বিশ্বের চার হাজার ৫০০ অর্থ্যাৎ সব মিলিয়ে ১০ হাজার প্রেক্ষাগৃহে ৭ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘জাওয়ান’। ভারতের বাইরে এই ছবি ১২৫ কোটি রুপি।
‘জাওয়ান’ নির্মাণে খরচ হয়েছে ৩০০ কোটি রুপি। জানা যায়, এটি শাহরুখের ক্যারিয়ারের সবথেকে বেশি বাজেটের ছবি।
এদিকে সিনেমাটি দেখার পর এখন পর্যন্ত কোনো নেতিবাচক রিভিউ আসেনি। সবাই কিং খানের প্রশংসায় পঞ্চমুখ। সুতরাং ধরে নেওয়া যায়, দিন বাড়ার সঙ্গে সঙ্গে এই ছবির ব্যবসাও বাড়বে।
অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন অ্যাটলি কুমার। এতে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার ও রিধি ডোগরা।
এটি প্রযোজনা করেছে শাহরুখ-গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। সংগীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ রবিচন্দর।
আরএসও