দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের চতুর্থ ধনী তারকা শাহরুখ খান। সোজা কথায় বলা যায়, তার টাকার কোনো অভাব নেই। তবে শুনলে অবাক হবেন, বাড়ি ভাড়া দিয়ে বাড়তি অর্থ আয় করেন এই বলিউড তারকা। অবাক হচ্ছেন, তাই তো?
মুম্বাইতে শাহরুখের ‘মান্নাত’ নামে বিলাসবহুল বাড়ি রয়েছে। প্রতিদিন সেখানে অনেক অনুরাগী ভিড় করেন। তার বাড়ির সামনে ছবি তোলেন। যদিও ভেতরে ঢোকার অনুমতি নেই সাধারণের। এটাই তো স্বাভাবিক।
কিন্তু আপনি চাইলে, শাহরুখের বাড়ি ভাড়া নিয়ে রাত্রিযাপন করতে পারেন। কিন্তু মান্নাতে নয়। মুম্বাই ছাড়ায় বিভিন্ন জায়গায় তার বাড়ি আছে। সেগুলোর একটি ‘গ্র্যান্ড ভ্যাকেশন ভিলা’। এটি আমেরিকার লস অ্যাঞ্জেলসে অবস্থিত।
বাড়ি সাদা ও বেইজ রঙের থিমে সজ্জিত। বৈঠকখানার ঘরে বিরাট সোফা, একপাশে বই পড়ার ব্যবস্থা। বিভিন্ন দেওয়াল সজ্জিত বড় বড় দামি আয়নায়। রয়েছে তাক লাগানো সব ঝাড়বাতি। এ ছাড়াও রয়েছে জাকুজি, সুইমিং পুল। মোট ছয় কামরার এই ভিলাতে মাঝেমধ্যে অবসর কাটাতে আসেন বলিউড বাদশাহ।
অভিনেতার এই বাড়িতে তাই থাকার খরচ নেহায়েত কম নয়। প্রতি রাতে ভাড়া এক লাখ ৯৬ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় দুই লাখ ৫০ হাজার টাকার বেশি।
আনুশকা শর্মার সঙ্গে যখন ‘হ্যারি মেট সেজাল’ ছবির শুটিং করছিলেন, সেই সময় বেশ অনেকটা সময় পুরো টিমের সঙ্গে এই বাড়িতেই কাটিয়েছিলেন শাহরুখ।
বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের মধ্যে একজন শাহরুখ। তার বাড়ি ‘মান্নাত’ মুম্বইয়ের অন্যতম দর্শনীয় স্থান বললে অত্যুক্তি হবে না। জানা গেছে, লন্ডন ও দুবাইতেও তার বাড়ি আছে।
আরএসও