দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত ‘জাওয়ান’ মুক্তির দোরগোড়ায়। মাঝে মাত্র একদিন, তারপরই শুরু হবে বক্স অফিসে ঝড়। অনুরাগীরা হুমড়ি খেয়ে চড়ামূল্যে অগ্রিম টিকিট কাটছেন।
এদিকে ছবির সাফল্যে মন্দিরে মন্দিরে যাচ্ছেন শাহরুখ। কয়েকদিন আগে জম্মু কাশ্মিরে বৈষ্ণোদেবীর মন্দিরে গিয়েছিলেন গভীর রাতে। এবার গেলেন তিরুপতি মন্দিরে। এ সময় সঙ্গে ছিলেন তার মেয়ে সুহানা খান।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার ভোরে তিরুপতি মন্দিরে পৌঁছান শাহরুখ। দক্ষিণ ভারতীয়দের কায়দায় ধুতি ও মুণ্ড পরে পূজা দিলেন অভিনেতা। সঙ্গে দক্ষিণী কুর্তা ও উত্তরীয়।
মন্দিরের বাইরে ভক্তদের উদ্দেশে ছুড়ে দিলেন চুমু, জোড় হাতে জানালেন কৃতজ্ঞতা। প্রায় ৪০ মিনিট কাটালেন সেখানে। তবে তার এই ঘন ঘন মন্দির দর্শন অনেকে অবশ্য ছবির প্রচারের অঙ্গ হিসেবেই দেখছেন। তবে দর্শকের একাংশের প্রশ্ন, মুসলিম হয়ে তিনি তিরুপতি দর্শন করলেন কীভাবে?
নেটপাড়া শাহরুখের তিরুপতি দর্শন নিয়ে দ্বিধাভক্ত। কেউ লিখেছেন, মুসলিম প্রবেশের অধিকার আছে এই মন্দিরে? কারও মতে, কোনো বিদ্বেষমূলক মন্তব্য নয়, জানতে চাইছি মুসলিম হয়ে কি এই মন্দিরে পূজা দেওয়া যায়? একসময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি। অন্য একজন মন্তব্য করেন, শাহরুখ খুব বুদ্ধিমান। সনাতন ধর্মের সম্মান করতে পারেন।
‘জাওয়ান’ পরিচালনা করেছেন অ্যাটলি কুমার। এতে শাহরুখের বিপরীতে আছেন নয়নতারা। এ ছাড়া আছেন বিজয় সেতুপতি তো রয়েছেন। ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোন, সঞ্জয় দত্ত ও থালাপতি বিজয়কে দেখা যাবে।
আরএসও