দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্টার কিড নন তিনি। তবুও নিজের অভিনয় প্রতিভা দিয়ে একটু একটু করে বলিউডে জায়গা করে নিয়েছেন কৃতি শ্যানন। যার ফলে অসাধারণ অভিনয়ের জন্য এ বছর ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি।
নিজেকে এই অবস্থানে আনার পেছনে কঠিন অধ্যবসায় করেছেন কৃতি। করেছেন তপস্যা। কেননা, তার স্বপ্ন ছিল বলিউডে পায়ের নিচের মাটি শক্ত করা।
সফল এই অভিনেত্রীর বেশ কিছু বদঅভ্যাস আছে। যেকারণে, কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। ২০২০ সালের শেষের দিকে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কৃতি। যদিও খুব একটা ভুগতে হয়নি তাকে। চিকিৎসকের পরামর্শে নিয়ম মেনে চলায় দ্রুত সেরে ওঠেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃতি জানান, পরিচিত কারও থেকে খাবার নিয়ে খাওয়ার আগে এক বারও ভাবেন না তিনি। এমনকি, তাদের থালা থেকেই তুলে খাবার খেয়ে নেন।
অভিনেত্রীর কথায়, ‘আমার বাছবিচার ও অহমিকাবোধ নেই। তাই অন্যের এঁটো খাবার খাওয়ার আগেও বিশেষ চিন্তা-ভাবনা করি না। এ কারণেই কোভিডে আক্রান্ত হয়েছিলাম আমি।’
সেই ঘটনা থেকে কি তার পর শিক্ষা নিয়েছেন কৃতি, নাকি এখনও অন্যের থালা থেকে নিয়েই খাবার খান তিনি? এই প্রশ্নের উত্তর যদিও অজানা। তবে নিজের স্বাস্থ্যের দিকে যে খেয়াল রাখেন এ অভিনেত্রী, সেটা স্পষ্ট সমাজমাধ্যমের পাতায় তার শরীরচর্চার ঝলক থেকেই।
আরএসও