দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নুসরাত জাহানকে নিয়ে সমালোচনা যতই হোক না কেন, তার সৌন্দর্য মুগ্ধ হন নেটিজেনরা।
সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় নুসরাত। কাজের নানা খবর দেন অনুরাগীদের। মাঝে মাঝে আবার নিজের বিভিন্ন ধরনের ছবি প্রকাশ করে থাকেন তিনি। কখনও শাড়ি পরে খাঁটি বাঙালি-কন্যা সেজে, আবার কখনও পশ্চিমা রীতির খোলামেলা পোশাকে। সব লুকেই যেন পারফেক্ট এই নায়িকা।
গতকাল রোববার ছিল ছুটির দিন। এ দিন ফুরফুরে মেজাজের কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন। তার পরনে সবুজ রঙের বিকিনির সঙ্গে সাদা ক্রচেট টপ।

এমন বোল্ড অবতারে অভিনেত্রীকে দেখে ছবির মন্তব্যের ঘরে ভালোলাগার কথা জানাচ্ছেন অনুরাগীরা। বিপরীতে কেউ কেউ কটাক্ষও করছেন তাকে নিয়ে।
সম্প্রতি ‘মেন্টাল’ ছবির ছবির প্রথম লটের শুটিং শেষ করেছেন নুসরাত ও যশ। তারপর ছুটি কাটাতে উড়াল দিয়েছেন মালদ্বীপে। এখন যদিও কলকাতায় অবস্থান করছেন তিনি। তবে ছুটির রেশ এখনও কাটেনি।
আরএসও