দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উরফি জাভেদ মানেই বিতর্ক। এর একমাত্র কারণ, তার উদ্ভট পোশাক পরিধান। মাঝে মাঝে আবার মন্তব্যের জন্যও চর্চায় থাকেন তিনি।
কয়েকদিন পর পর উরফি এমন সব পোশাক পরহিত ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন, যা বিকৃত মানসিকতার পরিচয় দেয়। কটাক্ষও কম হয় না তাকে নিয়ে। কিন্তু কে শোনে কার কথা! নিজের শর্তে বাঁচেন বলেই ওসব ট্রল গায়ে মাখেন না।
সেই ধারাবাহিকতায় এবার আরও উদ্ভট পোশাক পরে ভিডিও প্রকাশ করলেন। জ্যান্ত মাছ প্লাস্টিকে পুরে পোশাক বানিয়ে স্তনযুগল ঢেকেছেন তিনি। যা দেখে বোঝা দায় এটা বিকিনি নাকি অ্যাকোরিয়াম!
আর সেই ভিডিও দেখে বেজায় খেপেছেন নেটপাড়ার একাংশ। মাছগুলোকে এভাবে কষ্ট দেওয়া নেটিজেনরা মেনে নিতে পারছেন না।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি।
আরএসও