দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩ টি চার মণ ওজনের শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছগুলো কিনে নেয়।
বুধবার (২৭ ডিসেম্বর) জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে।
সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো.বাবু বলেন, আজ থেকে ৭ দিন আগে জাহাজমারার কাটাখালির সামছু মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। বুধবার ৭২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন আমাদের দোকানে।
হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। স্থানীয়ভাবে এটিকে হাউস মাছ বলা হয়। এরপর আজ তারা চেয়ারম্যান ঘাটে ফিরে আসেন। এর মধ্যে একটি শাপলা পাতা মাছ ছিল ৫০ কেজি এবং আরেকটি ছিল ৬০ ওজনের আরেকটি ৬১ কেজি ওজনের ছিল। মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়।
জেবি