দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাহরুখ খানের সিনেমা জওয়ান এই মাসের ৭ তারিখ মুক্তি পেতে যাচ্ছে। অনেকেরই ধারণা পাঠানের মতো জওয়ান রীতিমতো ঝড় তুলবে। তবে সেই ঝড় কতোটা তীব্র হবে কিংবা হবে কতোটা দীর্ঘস্থায়ী তা এখনও নিশ্চিত নয়।
তবুও জওয়ানের সামনে অনেক সিনেমারই হল পাওয়া মুশকিল হবে। আর সে কারণেই অনেকেই চাচ্ছেন যাতে জওয়ানের সঙ্গে তাদের চলচ্চিত্র কোনোভাবে মুখোমুখি না হয়ে যায়।
দক্ষিণ ভারতের প্রভাবশালী অভিনেতা প্রভাসের সিনেমা ‘সালার : পার্ট ১’ মুক্তি পাওয়ার কথা ছিল সেপ্টেম্বরের শেষ দিকে। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্মাতা ও প্রজোযকরা। সালারের মুক্তি পিছিয়ে চলতি বছরের নভেম্বরে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মুক্তির সঠিক তারিখ এখনও ঘোষণা করা হয়নি।
ভারতীয় চলচ্চিত্রের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ শনিবার (২ সেপ্টেম্বর) এক্সে জানিয়েছেন, প্রভাসের সালার নভেম্বরে আসবে। সালার ২৮ সেপ্টেম্বর আসছে না।
জেডএ