দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটা সময় হিজাবের বিরুদ্ধে অবস্থান ছিল রাখি সাওয়ান্তের। এটা নিয়ে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি।
অবাক করা বিষয় হলো, সেই রাখি এখন হিজাব পরে থাকেন। ইসলাম ধর্ম গ্রহণ করে বদলে ফেলেছেন নাম। নিজেকে এখন ফাতিমা নামেই পরিচয় দেন। শুধু তাই নয়, সম্প্রতি ওমরাহ করেছেন এই ড্রামা কুইন।
ওমরাহ শেষে রাখি যখন মুম্বাই বিমানবন্দরে নামেন তখন গণমাধ্যমকর্মীরা তার কাছে জানতে চান— হিন্দু ধর্মের কোন জিনিসটা খারাপ যে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হলো!
এমন অপ্রত্যাশিত প্রশ্ন শুনে হতবাক হয়ে যান রাখি। পাল্টা জবাবে তিনি বলেন, ‘হিন্দু ধর্মে কোনো খারাপ নেই। আমি এক জন মুসলিমকে বিয়ে করি। ধর্ম না বদলে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।’
এদিকে বিভিন্ন সময়ে আদিলকে নিয়ে নানা অভিযোগ করেছেন রাখি। এটাও জানিয়েছেন যে, তিনি নাকি তার নগ্ন ভিডিও ধারণ করে বিক্রি করেছেন।
রাখির অভিযোগ, ভায়গ্রা জাতীয় ওষুধ খায় আদিল। যার প্রভাব চার ঘণ্টা পর্যন্ত থাকে। পুলিশও সেই ওষুধ পেয়েছে। ওষুধ খাওয়ার পর আদিলের অত্যাচার শুরু হতো। পায়ুকাম পর্যন্ত করেছে।
এ ছাড়া স্বামীকে জেলের ভাতও খাইয়েছেন রাখি। শারীরিক ও যৌন নির্যাতন, পরকীয়া, টাকা ও গয়না চুরি এবং পণ নেয়ার মতো সব অভিযোগ এনে আদিলের বিরুদ্ধে মামলা করেন।
গত ৬ ফেব্রুয়ারি আদিলের নামে থানায় অভিযোগ করেন তিনি। পরদিন ওশিওয়াড়ার থানা পুলিশ গ্রেপ্তার করে আদিলকে।
যদিও ভারতীয় এক বিনোদনভিত্তিক সংবাদমাধ্যমের কাছে জানান, তার জন্য নয়; নিজের ইরানি প্রেমিকার জন্যই ছয়মাস জেলে ছিলেন আদিল।
আরএসও/এম