দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝড়ের পূর্বাভাস মাসখানেক ধরে। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ৭ সেপ্টেম্বর আছড়ে পড়বে ‘জাওয়ান’ ঝড়। সেভাবেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন অনুরাগীরা। অগণিত দর্শক ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য অগ্রিম টিকিটও কেটে রেখেছেন।
অন্যদিকে মুক্তিপ্রতীক্ষিত সিনেমাটির সাফল্য কামনায় মন্দিরে হাজির হলেন শাহরুখ খান। ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, গত মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের উপরে অবস্থিত বৈষ্ণোদেবীর মন্দিরে চুপিসারে গভীর রাতে হাজির হন কিং খান।
এ সময় সাদা টি-শার্ট, ধূসর রঙের জিন্স আর নীল হুডি পরা ছিলেন শাহরুখ। হুডির আড়ালে মুখ ঢাকারও চেষ্টা করেছিলেন তিনি। তবে ভক্তদের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়।
জানা যায়, কাটরার বেসক্যাম্প থেকে তারাকোট রুট ধরে রাত ১১টা ৪০ মিনিটে বৈষ্ণোদেবীর মন্দিরে পা রাখেন শাহরুখ। ব্যক্তিগত দেরক্ষীরাও ছিলেন তখন।
এবারই প্রথম বৈষ্ণোদেবীর মন্দিরে যাননি শাহরুখ। নয় মাস আগেও একবার সেখানে গিয়েছিলেন তিনি। তখন প্রার্থনা করতে গিয়েছিলেন ‘পাঠান’ ছবির জন্য। বক্স অফিসে ছবিটি হাজার কোটির মাইলফলক স্পর্শ করে।
অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’-এ শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। এ ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন বিজয় সেতুপতি, প্রিয়ামনি ও সানিয়া মালহোত্রা। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।
এম