দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ৪ বছরের বিরতি ভেঙে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে সাড়া ফেলেন শাহরুখ খান। তার নতুন সিনেমা ‘জওয়ান’ নিয়েও চলছে উন্মাদনা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে মুক্তি পেয়েছে অ্যাটলি পরিচালিত এ সিনেমার ট্রেইলার। ২ মিনিট ৪৫ সেকেন্ডে বহরূপী শাহরুখ ভক্তদের মনে ঝড় তুলেছেন।
ট্রেইলারের ২০ সেকেন্ডে দেখা যায়, এক দুষ্কৃতিকারী (যদিও এক সময় সে সেনা সদস্য ছিল) মেট্রো রেল হাইজ্যাক করেছে। এই ব্যক্তি আর কেউ নন, স্বয়ং শাহরুখ খান। পুলিশের পক্ষ থেকে তার কাছে প্রশ্ন রাখা হয়— ‘তোমার কী চাই?’ জবাবে বলেন, ‘আলিয়া ভাট।’ এই হাইজ্যাকারের ভক্ত সবাই, সুনীল গ্রোভার এমনটাই জানান অফিসার নয়নতারাকে।
এছাড়া ট্রেইলারে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোনেরও। কুস্তির ম্যাচে শাহরুখকে হারিয়ে দেন এই সুন্দরী। সিনেমাটির প্রধান ভিলেন বিজয় সেতুপাতি। পুরো ট্রেইলার উদ্বেগ-ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর।
‘জওয়ান’ সিনেমার প্রিভিউ-তে মুখে জড়ানো ব্যান্ডেজ ছিড়ে ন্যাড়া মাথার অচেনা শাহরুখ সামনে এসেছিলেন। ঘোষণা করেছিলেন, আমি যখন ভিলেন হই, তখন কোনো হিরো আমার সামনে দাঁড়াতে পারে না।’ তারপর থেকেই উত্তেজনার পারদ বৃদ্ধি পায়। এবার ‘জওয়ান’ সিনেমার ট্রেইলার শাহরুখ ভক্তদের উন্মাদনা শতগুন বাড়িয়ে দিয়েছে।
‘জওয়ান’ সিনেমা পরিচালনা করছেন তামিলের হিট নির্মাতা অ্যাটলি কুমার। আসছে ৭ সেপ্টেম্বর হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
এতে শাহরুখের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে রয়েছেন প্রিয়ামণি।
এম