দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকাই ছবির আলোচিত নায়ক জায়েদ খান। বছর জুড়ে নানান কারণে আলোচনায় থাকেন এই নায়কা। ফের আলোচনায় অন্তর জ্বালা খ্যাত নায়ক। এবার কলকাতার জনপ্রিয় নায়িকা সায়ন্তিকা ব্যানার্জির সঙ্গে দেখা গেলো তাকে।
নিজের ফেসবুকে সেই ছবি পোস্ট করেছেন তিনি। বুধবার (৩০ আগস্ট) ঢাকায় পৌঁছেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা। বিমানবন্ধরে তাকে ফুল দিয়ে বরণ করেন জায়েদ খান।
তাদের দুজনকে ‘ছায়াবাজ’ নামে নতুন সিনেমায় দেখা যাবে। জায়েদ খান বলেন, কদিন হলো সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছি। সায়ন্তিকার সঙ্গে প্রথমবার জুটি বেঁধে অভিনয়। দর্শকরা নতুন কিছু দেখতে পাবেন আশা করি।
এই নায়ক বলেন, আজ দুপুরে সায়ন্তিকা ঢাকায় এসেছেন। বিমানবন্ধনে তাকে ফুল দিয়ে বরণ করি । আজই আমরা সায়ন্তিকাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি। সেখানে টানা শুটিং করব।
‘ছয়াবাজ’ সিনেমাটি নির্মাণ করবেন তাজু কামরুল। বাংলাদেশের একক প্রযোজনায় নির্মিত হবে ছবিটি।
এম