দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত শান্তির খোঁজে ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন। এবার একটি ভিডিও ছড়িয়ে পড়েছেন তার। সেখানে দেখা যায়, মক্কায় পৌঁছে পবিত্র কাবা শরিফের সামনে কাঁদছেন তিনি। কয়েক মাস আগে মাকে হারিয়েছেন রাখি। স্বামী আদিলের সঙ্গ ত্যাগ করেছেন।
বর্তমানে একা হয়ে পড়েছেন তিনি। এমন সময় জীবনে প্রথমবার ওমরাহ করতে গেলেন তিনি। সেখানে গিয়ে ফেললেন চোখের পানি। বিচার চাইলেন আল্লার কাছে।
একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে কেঁদে কেঁদে বলছেন, ‘আল্লাহ, আমি কী করব? বলিউড তারকা হওয়ার স্বপ্নে আমাকে বিয়ে করেছে আদিল। আমার জীবন নষ্ট করেছে। আমি আমার প্রার্থনা নিয়ে এসেছি, আমায় বিচার দিন।’
মূলত যার জন্য ধর্ম পরিবর্তন করলেন সেই আদিলই নেই। তাই আদিলের জন্য বিচার চাইলেন কাবা ঘরের সামনে। এই অভিনেত্রী নাকি বিতর্কের পিছু ধাওয়া করেন! প্রচারের থাকার জন্য যেকোনো পর্যায়ে নামতে পারেন বলে রাখিকে নিয়ে অভিযোগ তার স্বামীর। মাইসুরুর ব্যবসায়ী আদিল খান দুরানিকে বিয়ে করেন রাখি।
অবশ্য এ বছর বিয়ের কথা জানান অভিনেত্রী। বিয়ের সময় ইসলাম গ্রহণ করেন, রাখি থেকে হন ফাতিমা। কিন্তু মাস কয়েকের মধ্যেই অশান্তি স্বামী আদিলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন। পারিবারিক নির্যাতনের অভিযোগে জেলেও যেতে হয় রাখির স্বামীকে। জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধের অভিযোগের ঝুলি খুলে বসেছেন আদিল।
জীবনে যখন এমন ঝড় বইছে, সেই সময় শান্তির খোঁজে হজে যান রাখি। পবিত্র মক্কায় গিয়ে কান্নায় ভেঙে পড়লেন বলিউডের ‘ড্রামা কুইন’।
ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি অভিযোগ করেন, আদিল তাকে বৈবাহিক ধর্ষণ করেছেন। বারবার স্বামীর বিকৃত ইচ্ছার শিকার হয়েছেন রাখি। শুধু কি তাই? রাখির নগ্ন ভিডিও বাইরে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল।
এম