দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের রিসিপশনের অনুষ্ঠানের আয়োজন না করে সেই টাকা এতিমখানায় খরচ করবেন বলে জানিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা চাষী আলম ওরফে হাবু ভাই। ব্যাচেলর পয়েন্ট নাটক করে তিনি হাবু উপাধি পান বলে জানা যায়।
সম্প্রতি পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়েছে এই অভিনেতার। এরপর একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, আপাতত বড় করে কোনো অনুষ্ঠানের ইচ্ছে নেই তার। বরং রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা এতিমখানায় দিয়ে দিতে চান।
হাবু বলেন, আমার অনেক বন্ধুবান্ধব। তুলতুলের পরিবারেও অনেক মানুষ। আমি বড় করে অনুষ্ঠান করতে গেলে ইচ্ছাকৃতভাবে বা মনের অজান্তেই অনেকে হয়ত বাদ পড়তে পারেন। এই কারণে সেটা চাচ্ছি না। আমার রিসিপশনে যে টাকাটা খরচ হত সেটা আমি এতিমখানায় দিয়ে দেব। এখানে আমার বন্ধু-বান্ধবরা যদি মন খারাপ করে তাহলে কিছু করার নাই।
এ অভিনেতা আরও বলেন, আমি একবেলা খাওয়াতে রাজি না। একটা এতিমখানায় তিন দিনের যে খরচ হয় সেটা দিয়ে দেব। এমন চার-পাঁচটা এতিমখানায় খাওয়াব। এছাড়া সেখানে নিত্যপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে দেব।
স্বামীর এমন সিদ্ধান্তে খুশি তার স্ত্রী তুলতুল। তিনি বলেন, ও (চাষী আলম) আমাকে বলেছে, আমি এটা করতে চাই। তখন আমি বলেছি, আলহামদুলিল্লাহ। এটা অবশ্যই ভালো কাজ। তুমি এটা করো।
উল্লেখ্য, গত শুক্রবার পারিবারিক আয়োজনে বিয়ে করেন চাষী আলম ও তুলতুল। অভিনেতার স্ত্রীর ডাক নাম মোহনা। রাজধানীর বাড্ডায় পরিবারের সঙ্গে থাকেন তিনি। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট সে। গত বছর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেছেন।
আরএ