• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

অভিনেতা পাভেলের বিরুদ্ধে ১৯ লাখ টাকা ক্ষতির অভিযোগ

বিনোদন ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৬, ১২:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নতুন টিভি ধারাবাহিক নাটক 'হাঙামা’র শুটিংয়ের দুইদিন শিডিউল ফাঁসানোর অভিযোগ উঠেছে অভিনেতা সাইদুর রহমান পাভেলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতি ও শুটিং ইউনিটকে ভোগান্তিতে ফেলার অভিযোগ তুলেছেন নাটকটির নির্মাতা মানসুর আলম নির্ঝরসহ শুটিং ইউনিটের সদস্যরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২২ নভেম্বর) গভীর রাতে রাজধানীর মিরপুরের পল্লবীতে অভিনেতা পাভেলের বাসার নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন নির্মাতা নির্ঝর।

সংবাদ সম্মেলনে নির্ঝর বলেন, গত ২১ নভেম্বর ধারাবাহিক ‘হাঙামা’ শুটিংয়ের শিডিউল দিয়েছিলেন পাভেল। সে অনুযায়ী শুটিংয়ের জন্য সেট প্রস্তুত করা হয়। পাভেলকে শুটিং সেটে নিয়ে যাওয়া জন্য একটি গাড়ি নিয়ে পুরো দিন তার বাসার নিচে অপেক্ষা করেছে। এছাড়াও শুটিং ইউনিট দিনভর তার অপেক্ষায় ছিল। কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তিনি শুটিংয়ে আসতে পারবেন কি না, কিংবা কোনো সমস্যায় পড়েছেন কি না, সেটিও কাউকে জানাননি।

নির্মাতার দাবি, ওই দিন ধারাবাহিকটিতে পরিচিত বেশ কয়েকজন অভিনয়শিল্পীসহ প্রায় ৬০ জনের একটি ইউনিট পাভেলের জন্য অপেক্ষা করছিল। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে গভীর রাতে পল্লবীতে তার বাসার নিচে এসে সংবাদ সম্মেলন করতে বাধ্য হন তারা।

নির্ঝর আরও বলেন, প্রায় দুই মাসের প্রচেষ্টায় সব অভিনয়শিল্পীর শিডিউল সমন্বয় করে চলতি মাসের ১২ তারিখ থেকে ধারাবাহিকটির শুটিং শুরু করেন তারা। এর মধ্যে ১৫ নভেম্বর পাভেলের শিডিউল ছিল। সেদিনও সেট প্রস্তুতসহ অন্য অভিনয়শিল্পীদের নিয়ে সারাদিন অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি। এতে ওই দিনের শুটিং বাবদ প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ক্ষতি হয়।

পরবর্তী সময়ে পাভেল যোগাযোগ করে পারিবারিক সমস্যার কথা জানান এবং ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন। তবে তিনি যেহেতু তাদের প্রকল্পে কাজ করছেন, তাই বিষয়টি বিবেচনা করে শুটিং চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন সংশ্লিষ্টরা। সে অনুযায়ী ১৭ ও ১৮ নভেম্বর শুটিংও করেন পাভেল। কিন্তু ২১ নভেম্বর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে অভিযোগ করেন নির্মাতা।

এতে শুটিং সেটসহ সব মিলিয়ে প্রায় ১৯ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেন নির্ঝর।

তিনি জানান, পাভেলের এ কর্মকাণ্ডের বিষয়ে ইতোমধ্যে ডিরেক্টরস গিল্ড ও অভিনয়শিল্পী সংঘকে অবহিত করেছেন। পাশাপাশি বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে। পাভেল ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জনসম্মুখে ক্ষমা না চাইলে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ধারাবাহিকটির ভবিষ্যৎ শুটিং নিয়ে হতাশা প্রকাশ করে নির্মাতা বলেন, বর্তমান পরিস্থিতিতে নতুন করে শুটিং করা ছাড়া নাটকটি শেষ করার কোনো উপায় নেই। জোড়াতালি দিয়ে কাজ শেষ করতে চান না তিনি। গল্প ও নির্মাণের মানের সঙ্গে কোনো আপস করতেও রাজি নন।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশের অনেক অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হলেও এ ধরনের শিডিউল ফাঁসানোর ঘটনা এবারই প্রথম দেখেছেন বলে জানান নির্মাতা মানসুর আলম নির্ঝর।

আরও পড়ুন

যে ক্যাম্পাসে শিক্ষার্থী ছিলেন, সেখানেই নব্বইয়ের দশকের আজিজুন মীম

'হাঙামা’ নাটকের অভিনয়শিল্পীদের তালিকায় রয়েছেন সাইদুর রহমান পাভেল, সেরতাজ জেবীন, মাহমুদুল ইসলাম মিঠু, মিলি বাশার, মাশরুর এনান (কেটো), সামিউল ভূঁইয়া (ভাইসাব), তাবাসসুম ছোঁয়া, শারমিন শর্মী, সুষমা সরকার, মুক্তি জাকারিয়া, উজ্জ্বল মাহমুদ, শাওন (মিরাক্কেল), সিকদার মুকিত, জারিন জারা খান, সুমন পাটোয়ারী ও সিনি স্নিগ্ধাসহ আরও অনেকে। নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন নির্মাতা।

এ বিষয়ে অভিনেতা পাভেলের সাথে যোগাযোগ করলে তার সারা মেলেনি।

কে

  • সাইদুর রহমান পাভেল
এ সম্পর্কিত আরও খবর
এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন নতুন বার্তা
এক মাস পর সরব হলেন পাভেল, দিলেন নতুন বার্তা
‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? যা জানা গেল
‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ পড়ছেন পাভেল? যা জানা গেল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X