দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেল বাদ পড়ছেন কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। ধারাবাহিকটির নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় এ গুঞ্জন আরও জোরালো হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা পাভেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
‘ব্যাচেলর পয়েন্ট’-এর পরিচালক কাজল আরেফিন অমি গত ১৭ সেপ্টেম্বর তার ফেসবুক পেজে ধারাবাহিকটির অভিনয়শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে নিয়মিত অভিনয়শিল্পীদের নাম থাকলেও দেখা যায়নি পাভেলের নাম। এরপর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন উঠেছে, তাহলে কি জনপ্রিয় এই ধারাবাহিক থেকে বাদ পড়ছেন তিনি?
এর আগে পাভেলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে নেটিজেনদের মধ্যে নানা আলোচনা-সমালোচনা হয়। এর পরপরই নতুন অভিনয়শিল্পীদের তালিকায় পাভেলের নাম না থাকায় বিষয়টি নিয়ে গুঞ্জন আরও জোরালো হয়।
তবে পাভেলকে সত্যিই ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরটিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।
দীর্ঘদিন ধরে দর্শকদের কাছে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও অভিনয়শিল্পীকে ঘিরে দর্শকদের আগ্রহও বরাবরই তুঙ্গে। তাই নতুন তালিকায় পাভেলের নাম না থাকায় স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে কৌতূহল।
এখন দেখার বিষয়, ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন পর্বগুলোতে পাভেলকে দেখা যাবে কি না। নির্মাতা কিংবা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য এলেই বিষয়টি নিয়ে তৈরি হওয়া গুঞ্জনের অবসান হবে।
/অ