• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

পরীমনি–অপুর বিরোধের নেপথ্যের কারণ

বিনোদন ডেস্ক
  ১৬ নভেম্বর ২০২৬, ২২:৩২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে ফের শুরু হয়েছে কথার লড়াই। সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমনির কটাক্ষের পর এবার প্রকাশ্য অনুষ্ঠানে তার জবাব দিয়েছেন অপু বিশ্বাস। শুধু তাই নয়, পরীমনির অভিনয়জীবন ও সিনেমার সাফল্য নিয়েও মন্তব্য করেছেন এই অভিনেত্রী। দুই তারকার পাল্টাপাল্টি বক্তব্যে নতুন করে সরগরম হয়ে উঠেছে বিনোদন অঙ্গন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনার সূত্রপাত ব্র্যান্ডের প্রচার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপু বিশ্বাসের একটি মন্তব্যকে কেন্দ্র করে। সম্প্রতি এক বক্তব্যে অপু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে কোনো পণ্যের প্রচার করলেই কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা যায় না।

অপুর এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান পরীমনি। নিজের পোস্টে প্রথমে অপুর বক্তব্য আরও স্পষ্ট করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি লাইভে পণ্যের প্রচার করা ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরিচয় নিয়ে আপত্তির কারণও জানতে চান।

তবে একপর্যায়ে পরীমনির পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে রূপ নেয়। সেখানে অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলে উল্লেখ করার পাশাপাশি ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দ ব্যবহার করেন তিনি। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরি করার কথাও লেখেন এই অভিনেত্রী।

এদিকে রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে বিষয়টি নিয়ে মুখ খোলেন অপু বিশ্বাস। পরীমনির পোস্টের জবাবে তিনি দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন।

এরপর পরীমনিকে উদ্দেশ করে অপু বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। তিনি জানান, ফেসবুকে খুব বেশি সময় কাটান না। পরিচিতজন ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে সেখানে মন্তব্য করেন। তবে তাকে নিয়ে অন্যদের পোস্ট করার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

উল্লেখ্য, অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে এমন বাক্যবিনিময় এবারই প্রথম নয়। এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে দুই অভিনেত্রীর মধ্যে পরোক্ষ কথার লড়াই দেখা গেছে।

আরও পড়ুন

‘ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন’

আসিফের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে যা বললেন মেঘনা আলম

পরিচালকের বিরুদ্ধে শুটিং সেটে যৌন হেনস্তার অভিযোগ

গত বছরের সেপ্টেম্বরে কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপু বিশ্বাসের অংশগ্রহণের পর পরীমনির একটি পোস্ট ঘিরে আলোচনা তৈরি হয়েছিল। ওই পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ পাশাপাশি ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন তিনি। যদিও ওই পোস্টেও সরাসরি অপুর নাম উল্লেখ করেননি পরীমনি।

সব মিলিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিতর্ক থেকে শুরু হওয়া এই বাকযুদ্ধ এখন দুই অভিনেত্রীর ব্যক্তিগত মন্তব্য ও পাল্টাপাল্টি বক্তব্যে নতুন মাত্রা পেয়েছে। বিষয়টি নিয়ে চলচ্চিত্র অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা।

এমজে

  • অপু বিশ্বাস
  • পরীমনি
  • অভিনেতা
  • ঢালিউড
এ সম্পর্কিত আরও খবর
পরীমনির ফেসবুক স্ট্যাটাস ঘিরে চলছে আলোচনা-সমালোচলা
পরীমনির ফেসবুক স্ট্যাটাস ঘিরে চলছে আলোচনা-সমালোচলা
টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন যে অভিনেতা, জানালেন কারণ
টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন যে অভিনেতা, জানালেন কারণ
নতুন গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব খান
নতুন গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব খান
অনন্ত জলিলের আবেগঘন স্ট্যাটাস
অনন্ত জলিলের আবেগঘন স্ট্যাটাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X