• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন যে অভিনেতা, জানালেন কারণ

বিনোদন ডেস্ক
  ১৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অভিনেতা পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত
অভিনেতা পরেশ রাওয়াল। ছবি: সংগৃহীত

শুনলেই হয়তো আপনার গা শিউরে উঠবে! ভাবতে পারবেন, বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা টানা ১৫ দিন ধরে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই পান করতেন নিজের প্রথম প্রস্রাব! কোনো চ্যালেঞ্জ কিংবা নিছক অদ্ভুত শখ নয়, বরং মারাত্মক এক দুর্ঘটনার পর শারীরিক জটিলতা থেকে মুক্তি পেতেই এমন অবিশ্বাস্য পথ বেছে নিয়েছিলেন অভিনেতা পরেশ রাওয়াল। কী হয়েছিল তাঁর সঙ্গে? কেনই বা এমন অদ্ভুত পদ্ধতির আশ্রয় নিয়েছিলেন তিনি? আর সত্যিই কি মিলেছিল কাঙ্ক্ষিত ফল? প্রায় তিন দশক আগের সেই চমকে দেওয়া ঘটনা আজও অবাক করে দেয় অনেককে!

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

অবিশ্বাস্য হলেও সত্যি, তাতে চমৎকার ফলও পেয়েছিলেন পরেশ। পরবর্তী সময়ে এক সাক্ষাৎকারে নিজেই ফাঁস করেছিলেন এই অজানা গল্প।

অভিনেতা বলেছেন, ওই ‘ওষুধ’-এর প্রেসক্রিপশন এসেছিলো বলিউডের খ্যাতনামী অ্যাকশন ডিরেক্টর বীরু দেবগনের কাছ থেকে। যিনি বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা। তিনি পরেশকে ওই ‘ওষুধ’ খাওয়ার পরামর্শ দিয়ে বলেন, তার পেশার লোকজন চোট সারানোর ওষুধ হিসাবে নিজের প্রস্রাব সেবন করে থাকেন। পরেশ জানিয়েছেন বীরু ‘গ্যারান্টি’ দিয়ে তাকে বলেছিলেন, ওটি পান করলে তার শরীরের কোনো ক্ষতি হবে না। পরেশ অবশ্য তখনো জানতেন না, এই চিকিৎসা নাকি গোটা বিশ্বে চালু রয়েছে। ভারতের প্রাচীন চিকিৎসা শাস্ত্রে এর উল্লেখ তো রয়েছেই। প্রাচীন মিশর, গ্রিস, রোমেও মূত্রের দ্বারা চিকিৎসার কথা বলে গিয়েছেন জ্ঞানীরা। যাকে বলা হয় ইউরিন থেরাপি, ইউরোথেরাপি বা ইউরোফ্যাগিয়া।

পরেশ সেই সময়ের ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়েছেন এক সাক্ষাৎকারে। সময়টা ১৯৯৬ সাল। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘ঘাতক’ ছবির একটি দৃশ্যে তাকে বাজারের মধ্যে দিয়ে টেনে নিয়ে যাওয়ার কথা অভিনেতা রাকেশ পাণ্ডের। মহড়ার সময় ব্যাপারটা হালকাই ছিলো। কিন্তু আসল শুটিংয়ের সময় টানটা একটু জোরে হয়ে গেলো। পরেশের পায়ের জুতোটাও ছিলো পিচ্ছিল। তিনি সজোরে হাঁটু ঠুকে পড়লেন রাস্তার উপরে। মারাত্মক জখম হল পা। ছবির অন্য অভিনেতা টিনু আনন্দ আর ড্যানি ডেনজোংপা তাকে নিয়ে ছুটলেন নানাবতী হাসপাতালে। চিকিৎসক বলেই দিয়েছিলেন, ঠিকঠাক উঠে দাঁড়াতে অন্তত দুমাস সময় লাগবে। অথচ কার্যক্ষেত্রে দেখা গেল পরেশ দেড়মাসেই সুস্থ হয়ে কাজে যোগ দিয়েছেন। সাক্ষাৎকারে পরেশ জানিয়েছেন, তার চিকিৎসকেরাও অবাক হয়ে গিয়েছিলেন তার দ্রুতগতির নিরাময়ে। পরেশ এখনও মনে করেন, সেই দ্রুত নিরাময়ের নেপথ্যে ছিলো বীরুর দেওয়া ওষুধের কেরামতি।

বীরু পরেশকে বলেছিলেন, সকালের খালি পেটে তার প্রথম প্রস্রাব পান করতে। একই সঙ্গে বলেছিলেন, তার আগের রাতে তিনি যেন কোনো রকম অ্যালকোহল পান না করেন। পরেশ জানিয়েছেন, তিনি ঠিক করেন তিনি বীরুর বলা ‘ওষুধ’ পরখ করে দেখবেন। আর খাবেনই যখন, ভাল করে খাবেন। পরেশ বলেছেন, তিনি ওই প্রস্রাব কোনও মতে গলাধঃকরণ না করে আস্তে আস্তে চুমুক দিয়ে বিয়ারের মতো করে খেতে শুরু করেন। আর এই কাজটি তিনি করেছিলেন ১৫ দিন ধরে। ১৫ দিন পরে পরেশ আবার এক্স রে করান পায়ের। অভিনেতা জানিয়েছেন, রিপোর্ট দেখে চিকিৎসকেরা অবাক হয়ে যান। পরেশের কথায়, তারা আমার পায়ের সেরে ওঠার গতি দেখে চমকে গিয়েছিলেন।

সত্যিই কি ইউরিন থেরাপি এতোটা কার্যকরী?

ভারতীয় চিকিৎসা শাস্ত্র সুশ্রুত সংহিতা থেকে শুরু করে, মিশরের চিকিৎসা বিষয়ক গ্রন্থ এবার্স প্যাপিরাসে এই চিকিৎসা পদ্ধতির উল্লেখ পাওয়া যায়। চিনের প্রাচীন চিকিৎসা শাস্ত্রেও এর উল্লেখ রয়েছে। এছাড়া প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস এবং রোমান পণ্ডিত প্লিনি দ্য এল্ডারও তাদের লেখায় চিকিৎসার পদ্ধতিতে প্রস্রাবের ব্যবহারের কথা লিখেছেন।

আরও পড়ুন

নতুন গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব খান

স্বামী-সন্তানের জন্য দোয়া চাইলেন বর্ষা

এবার দীপিকার নেকলেস বিতর্ক

পরবর্তী কালে ব্রিটেনের ন্যাচরোপাথ জন ডব্লু আর্মস্ট্রং ১৯৪৪ সালে প্রকাশিত তার বই ‘দ্য ওয়াটার অফ লাইফ’-এ ইউরিন থেরাপির সুফল নিয়ে আলোচনা করেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইও এই চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলেছিলেন। বস্তুত তিনি তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের রহস্য হিসেবে নিয়মিত স্বমূত্র পানের কথা প্রকাশ্যেই বলেছিলেন, যা নিয়ে সেই সময়ও বিস্তর আলোচনা হয়েছিল। যদিও বিজ্ঞান এই চিকিৎসা পদ্ধতিকে মানে না। বিভিন্ন গবেষণাতেও এই পদ্ধতিতে নিরাময়ের কোনও প্রমাণ মেলেনি।

আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্পষ্ট জানাচ্ছে, প্রস্রাবের ৯৫ শতাংশ জল হলেও বাকি অংশে থাকে শরীরের পরিত্যক্ত বর্জ্য পদার্থ ও নুন। এমনকি, ব্যাক্টেরিয়াও থাকতে পারে তাতে। যা পুনরায় শরীরে প্রবেশ করলে উপকারের চেয়ে অপকারই বেশি হওয়ার সম্ভাবনা। বিজ্ঞানের যুক্তি মানলে যে কোনও আঘাত কত দ্রুত সারবে, তা নির্ভর করে শরীরের স্বাভাবিক নিরাময় ক্ষমতা এবং অবশ্যই চিকিৎসা পদ্ধতির উপর। সেখানে শরীর থেকে বেরিয়ে যাওয়া প্রস্রাবের আলাদা কোনও ভূমিকা নেই। ফলে পরেশের ঘটনাটি একটি আশ্চর্য গল্প এবং ব্যক্তিগত অভিজ্ঞতা হিসেবে থেকে গেলেও তা বিজ্ঞান নির্ভর চিকিৎসা পদ্ধতির বিকল্প কখনওই হতে পারে না। তথ্যসূত্র: আনন্দবাজার

এমজে

  • পরেশ রাওয়াল
  • প্রস্রাব
  • অভিনেতা
এ সম্পর্কিত আরও খবর
নতুন গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব খান
নতুন গুঞ্জনে ঘি ঢাললেন শাকিব খান
অনন্ত জলিলের আবেগঘন স্ট্যাটাস
অনন্ত জলিলের আবেগঘন স্ট্যাটাস
ভাই হারালেন অভিনেতা ডিপজল
ভাই হারালেন অভিনেতা ডিপজল
পর্দার আড়ালের কথা ফাঁস করে দিলেন অভিনেতা আবু বকর
পর্দার আড়ালের কথা ফাঁস করে দিলেন অভিনেতা আবু বকর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X