দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একসময় যার কণ্ঠে মুগ্ধ হতো অসংখ্য শ্রোতা, সংগীতের সেই পরিচিত আঙিনা থেকে দীর্ঘদিন ধরেই অনেকটা আড়ালে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। তবে এবার গানের সুরে নয়, আলোচনায় এলেন ভিন্ন এক কারণে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তাঁর একটি পোস্ট ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনা। আর সেই পোস্টের বিষয়বস্তু—জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি করেন তিনি।
পোস্টে শেখ হাসিনার একটি ভিডিও শেয়ার করে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’
এর আগেও বিভিন্ন সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ন্যান্সি। বিশেষ করে রাজনৈতিক অবস্থান ও সমসাময়িক ঘটনা নিয়ে তার বক্তব্য অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করে।
এবারের স্ট্যাটাসেও সংক্ষিপ্ত, অথচ কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরেছেন এই সংগীতশিল্পী।
এমজে