দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেতা গিরি বাবু আর নেই। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় শনিবার (১৪ নভেম্বর) ৮৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। পাঁচ দশকের দীর্ঘ অভিনয় জীবনে ৬০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তেলেগু চলচ্চিত্র অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা চিরঞ্জীবী, পরিচালক অনিল রবিপুড়ি ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
গিরি বাবুর মৃত্যুতে শোক জানিয়ে চিরঞ্জীবী লিখেছেন, অভিনেতা, প্রযোজক ও পরিচালক হিসেবে তেলেগু চলচ্চিত্রে গিরি বাবুর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার অভিনয়ের স্বতন্ত্র ধরন ও নিজস্ব শৈলী দর্শকদের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে। তার চলে যাওয়া চলচ্চিত্রশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। পাশাপাশি প্রয়াত অভিনেতার পরিবারের সদস্য ও ভক্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
পরিচালক অনিল রবিপুড়িও গিরি বাবুর বহুমুখী প্রতিভার প্রশংসা করেছেন। তার ভাষ্য, অভিনয়, প্রযোজনা ও পরিচালনায় গিরি বাবুর অবদান চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করেছে। তার অভিনীত স্মরণীয় চরিত্রগুলো সিনেমাপ্রেমীদের হৃদয়ে বেঁচে থাকবে।
১৯৪৩ সালের ৮ জুন অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলার রাভিনুথালা গ্রামে জন্ম গিরি বাবুর। ১৯৭৩ সালে ‘জগমে মায়া’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তাঁর। ক্যারিয়ারের শুরুর দিকে খলনায়কের চরিত্রে অভিনয় করলেও পরবর্তী সময়ে নায়ক ও বিভিন্ন পার্শ্বচরিত্রেও নিজের দক্ষতার পরিচয় দেন।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও পরিচালক হিসেবেও কাজ করেছেন গিরি বাবু। তার প্রযোজিত সিনেমার মধ্যে রয়েছে ‘সিমহা গর্জনা’, ‘মেরুপুদাদি’ ও ‘ইন্দ্রজিৎ’। পরিচালনা করেছেন ‘রানারাঙ্গাম’, ‘ইন্দ্রজিৎ’ ও ‘নি সুখামে নে কোরুকুন্না’র মতো সিনেমা।
২০২৩ সালে মুক্তি পাওয়া তেলেগু সিনেমা ‘আন্নি মানচি সাকুনামুলে’তে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল তাকে। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে অসংখ্য চরিত্রে দর্শককে মুগ্ধ করা এই অভিনেতার মৃত্যুতে শোক জানাচ্ছেন সহকর্মী ও ভক্তরা।
কে