দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরপাড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাইসা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নানাবাড়ির পেছনের পুকুরপাড়ে খালাতো বোনের সঙ্গে হাত-মুখ ধুচ্ছিল রাইসা। এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যায় সে। এতে মাথার ডান পাশে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে শিশুটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
যে আই