দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো নিজের গাওয়া গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এক নবীন সংগীতশিল্পী। তার সঙ্গে দ্বৈত কণ্ঠে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আকাশ মাহমুদ।
‘তুমি আমার সুজন মাঝি’ শিরোনামের গানটি গত ১১ নভেম্বর Syed Dulal Music ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও সুর করেছেন সৈয়দ দুলাল। সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ। আর মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনায় ছিলেন আশিক মাহমুদ। ভিডিওতে দুই শিল্পীকেই অভিনয় করতে দেখা গেছে।
নিজের প্রথম মিউজিক ভিডিওতে অভিনয়ের অভিজ্ঞতাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন নবীন এই শিল্পী। তার ভাষ্য, কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ের মাধ্যমে গানের অনুভূতি প্রকাশের অভিজ্ঞতা ছিল আনন্দের ও রোমাঞ্চকর।
এ কাজের মধ্য দিয়ে প্রথমবারের মতো আকাশ মাহমুদের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বলেও জানান তিনি। আকাশ মাহমুদকে প্রতিভাবান শিল্পী ও ভালো মনের মানুষ উল্লেখ করে তার সঙ্গে কাজ করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একই সঙ্গে মিউজিক ভিডিওটির কোরিওগ্রাফি ও নির্দেশনার জন্য আশিক মাহমুদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
নিজের সংগীতজীবনের লক্ষ্য তুলে ধরে এই শিল্পী বলেন, শুধু জনপ্রিয়তা নয়, শিল্পদক্ষতা, সততা ও বিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিতে চান তিনি। সাফল্যের শিখরে পৌঁছালেও বিনয় ও মানবিকতা ধরে রাখার প্রত্যয় রয়েছে তার।
সংগীতের জগতে নিজেকে এখনো শিক্ষার্থী মনে করেন তিনি। শেখার পাশাপাশি ভালো কাজের মাধ্যমে শ্রোতাদের ভালোবাসা অর্জন করতে চান। সামনে আরও কিছু নতুন কাজ প্রকাশের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন এই শিল্পী।
নিজের সংগীতযাত্রায় শ্রোতাদের ভালোবাসা, উৎসাহ ও দোয়া চেয়েছেন তিনি। পাশাপাশি গঠনমূলক সমালোচনাকে নিজের শিল্পীজীবনে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে দেখছেন।
যে আই