দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্গাপূজার পাস বিক্রিকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের অভিযোগে এবার বড়সড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও সংগীতশিল্পী ইন্দ্রনীল সেনকে। বুধবার (২৮ অক্টোবর) সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোর পাস বিক্রির অভিযোগে কলকাতার বউবাজার থানায় ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। তদন্তে একাধিকবার তাকে হাজিরার নোটিশ পাঠানো হলেও তিনি পুলিশের কাছে হাজির হননি বলে অভিযোগ। সেই মামলাতেই এদিন তার বিরুদ্ধে পদক্ষেপ করে কলকাতা পুলিশ।
প্রসঙ্গত, দুর্গাপুজোর প্রিভিউ শো এবং ভিআইপি পাস বিক্রিকে কেন্দ্র করে ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীসহ একটি সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ, তাদের সঙ্গে যুক্ত ‘মাস আর্ট’ সংস্থার মাধ্যমে ইউনেস্কোর নাম ব্যবহার করে পুজোর পাস বিক্রি করা হয়েছিল। ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একাধিক পুজো মণ্ডপের প্রিভিউ দেখার জন্য পাস বিক্রি করা হয় বলে অভিযোগকারীদের দাবি।
এই ঘটনায় কয়েক কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের নজরে রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার লেনদেন। অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করেছে ইডিও। এর আগে ইন্দ্রনীল সেনের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই সূত্রেই তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে।
কেএম