দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাদুল্লাপুরে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগে ১৪ মাস বয়সী শিশু আদিবা খাতুনকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আদিবা খাতুন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চরিতাবাড়ী গ্রামের মো. আজাহার ও খালেদা বেগমের মেয়ে।
পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় সাত মাস আগে আদিবার মা-বাবার বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে সে মায়ের কাছে থাকত। কিছুদিন আগে তার মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি নেওয়ায় শিশুটিকে নিজের ছোট বোন খাদিজার কাছে রেখে যান।
পুলিশ জানায়, খালার বাড়িতে থাকা অবস্থায় আদিবার বাবা একাধিকবার তাকে দেখতে যান এবং মাঝেমধ্যে নিজের বাড়িতে নিয়ে আসেন। গত ১ অক্টোবর তিনি আদিবাকে নিয়ে যাওয়ার পর সাদুল্লাপুরের পূর্ব খামার দশলিয়া গ্রামের রুহুল আমিনের কাছে ৪০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন বলে অভিযোগ রয়েছে।
বিষয়টি জানতে পেরে আদিবার মা ও পরিবারের সদস্যরা সাদুল্লাপুর থানা-পুলিশকে জানান। পরে পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম হাবিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া শিশুটিকে রাতেই সুন্দরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
যে আই