দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক মঞ্চে একসঙ্গে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় সাত সংগীতশিল্পী। পাঁচটি ব্যান্ডের প্রধান শিল্পীর সঙ্গে থাকবেন দুই একক সংগীতশিল্পী। রঙ ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬ অনুষ্ঠানে দেখা যাবে তাদের এই বিশেষ পরিবেশনা।
শিল্পীরা হলেন মাইলস ব্যান্ডের মানাম আহমেদ, ডিফারেন্ট টাচের মেজবা রহমান, আভাস ব্যান্ডের তানযীর তুহিন, অবসকিউর ব্যান্ডের সাইদ হাসান টিপু, ফিডব্যাক ব্যান্ডের লাবু রহমান এবং একক সংগীতশিল্পী আগুন ও এস আই সুমন।
আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, অনুষ্ঠানে প্রত্যেক শিল্পী নিজের একটি জনপ্রিয় গান গাইতে গাইতে একে একে মঞ্চে হাজির হবেন। এরপর সাত শিল্পী একসঙ্গে মঞ্চে গান পরিবেশন করবেন।
রঙ প্রডাকশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, দেশের বাইরে এ ধরনের আয়োজন করা হলেও বাংলাদেশে এবারই প্রথম। অনুষ্ঠানে ভিন্ন কিছু উপস্থাপনের পরিকল্পনা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পীরাও একসঙ্গে মঞ্চ ভাগাভাগি করতে সম্মতি জানিয়েছেন।
উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে রঙ ইন্টারন্যাশনাল স্টার অ্যান্ড বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬। অনুষ্ঠানে বছরের সেরাদের হাতে তুলে দেওয়া হবে সম্মাননা।
/অ