দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড বাদশা শাহরুখ খানকে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের প্রশ্নের উত্তর দেন। মূলত এসব উত্তরে মিশে থাকে অভিনেতার স্বভাবসুলভ রসিকতা।
নায়কের নতুন সিনেমা ‘জওয়ান’ মুক্তির আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তার আগে চলছে ছবির প্রচারণা। ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগের স্থাপনের জন্য শাহরুখ ‘আস্ক এসআরকে’ সেশনের আয়োজন করেছিলেন।
সেখানেই এক ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের স্ত্রী গৌরীকে নিয়ে রসিকতা করেন শাহরুখ।
এক ভক্ত শাহরুখকে ট্যাগ করে বলেন, ‘বউয়ের সঙ্গে জওয়ান দেখতে যাওয়ার পরিকল্পনা করছি। কিন্তু বউ সবসময়ে দেরি করে। পাঠান দেখতে যাওয়ার সময়েও দেরি করেছে— কী করা যায়?’
জবাবে শাহরুখ লিখেছেন, ‘আমাকে আর স্ত্রী সংক্রান্ত সমস্যার সমাধান করতে বলবেন না! প্লিজ!। আমি আমার নিজের বউকেই সামলাতে পারি না, আর আপনি আপনার বউসংক্রান্ত সমস্যা আমার ওপরে চাপাচ্ছেন। সব স্ত্রীদের বলছি— চাপ না নিয়ে জওয়ান দেখুন।’
উল্লেখ্য, অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ আসছে ৭ সেপ্টেম্বর মুক্তি পাবে। এতে শাহরুখ ছাড়াও আছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়া মনিসহ অনেকে।
এম