দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউড কিং শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’ ঘিরে রেখেছে মুম্বাই পুলিশ। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, শনিবার (২৬ আগস্ট) থেকে মান্নাতের বাইরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, শাহরুখ খানের বাংলো মান্নাতের সামনে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। তাদের অভিযোগ, বিখ্যাত অভিনেতা এবং অভিনেত্রীরা অনলাইন গেমিং অ্যাপের বিজ্ঞাপনগুলোতে কাজ করছেন, যা যুব সমাজকে বিপথগামী করছে, ভুল পথে চালিত করছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেন তারা।
বলে রাখা ভালো, এই অভিনেতা ‘এ২৩’ নামে একটি অনলাইন গেমিং অ্যাপের মডেল হয়েছেন। আর বিভিন্ন সময় এই অ্যাপের হয়ে প্রচার চালাতেও দেখা গেছে শাহরুখকে। আর এ কারণে শাহরুখের ‘মান্নাত’-এর সামনে শনিবার সকাল থেকে বিক্ষোভ দেখায় আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশন। তবে মুম্বাই পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দেন। ঘটনায় প্রায় ৪-৫ জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিয়ে আনটাচ ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি কৃষচন্দ্র আদল বলেন, ‘নতুন প্রজন্মের অনেকেই জঙ্গলি রামি নামে একটা গেম খেলে। কেউ যদি বাইরে জঙ্গলি রামি বা জুয়া খেলে, তবে পুলিশ তাদের গ্রেপ্তার করে। অথচ বলিউডের বড় বড় তারকারা অনলাইন গেমের প্রচার করে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছেন। বলিউড তারকারাও জানেন এটা ঠিক নয়। কিন্তু তারা অর্থ পাচ্ছেন বলে প্রচার করছেন। আমরা চাই, এই বিজ্ঞাপনগুলো বন্ধ করা হোক। এই অ্যাপগুলো অবৈধ।’
এম