দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কারওয়া চৌথ উপলক্ষে স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পাশে থাকতে কনসার্ট সফরের ব্যস্ততা ফেলে বাড়ি ফিরেছেন নিক জোনাস। স্বামীর এমন ভালোবাসায় মুগ্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজেদের বাড়িতে কারওয়া চৌথ উদযাপন করেন এই দম্পতি। শুক্রবার (৩০ অক্টোবর) ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের কয়েকটি ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। ছবিগুলোতে নিক জোনাস ও তাঁদের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসকেও দেখা যায়।
ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা জানান, কারওয়া চৌথের গুরুত্ব বোঝাতে তাঁকে স্বামীকে কিছু বলতে হয়নি। নিক নিজেই বিষয়টি বুঝে বাড়ি ফেরার ব্যবস্থা করেছেন। কনসার্ট সফরের ব্যস্ততার মধ্যেও পরিবারের সঙ্গে সময় কাটাতে নিজের কর্মসূচি সাজিয়েছেন তিনি।
স্বামীর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াঙ্কা লেখেন, ‘আমার মানুষটির মতো কেউ নেই। এমন ভালোবাসা সবার জীবনেই আসুক।’
বর্তমানে ভাই জো ও কেভিন জোনাসের সঙ্গে কনসার্ট সফরে ব্যস্ত রয়েছেন নিক। এর মধ্যেই স্ত্রীর বিশেষ দিনের জন্য বাড়ি ফেরার ঘটনায় তাঁদের ব্যক্তিগত জীবনের এই মুহূর্ত ভক্তদের নজর কেড়েছে।
২০১৮ সালের ডিসেম্বরে ভারতের যোধপুরে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাঁদের কন্যা মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।
এমএম/