দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতেছেন ঢালিউডের চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। ঐতিহ্যবাহী শাড়ি ও সোনার গয়নায় পূজার সাজে ধরা দেওয়ার পাশাপাশি সবার জন্য ভালোবাসা, শান্তি ও সম্প্রীতির প্রত্যাশা জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তাঁর পূজার ছবি ও শুভেচ্ছাবার্তা ভক্তদের নজর কেড়েছে।
সোমবার (১৯ অক্টোবর) অষ্টমীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পূজার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন মন্দিরা। ছবিগুলোতে দেবী দুর্গার প্রতিমার সামনে হাস্যোজ্জ্বল ও ভক্তিভরা মুহূর্তে দেখা যায় তাঁকে।

একটি ছবিতে গোলাপি রঙের সোনালি পাড়ের ঐতিহ্যবাহী কাতান শাড়ি ও ভারী সোনার গয়নায় নজর কাড়েন এই অভিনেত্রী। অন্যদিকে, লাল-কালো পোশাকেও দেখা গেছে তাঁকে। আলাদা একটি প্রোফাইল থেকে লাল শাড়িতে পূজামণ্ডপে ঘোরাঘুরি এবং পরিবারের সঙ্গে উৎসব উদ্যাপনের মুহূর্তও ভাগ করে নেন তিনি।
ছবিগুলোর সঙ্গে শারদীয় শুভেচ্ছা জানিয়ে মন্দিরা লেখেন, ‘মায়ের চরণে জানাই শতকোটি প্রণাম।’ দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে সব অশুভ শক্তি মুছে যাক, দূর হোক দুঃখ-কষ্ট এবং ঘুচে যাক অন্ধকার—এমন প্রত্যাশাও জানান তিনি।
শুভেচ্ছাবার্তায় মন্দিরা আরও বলেন, প্রতিটি হৃদয় ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও আনন্দে ভরে উঠুক। মা দুর্গা যেন সবার জীবনে সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও অফুরন্ত মঙ্গল বয়ে আনেন। ‘জয় মা দুর্গা’ বলে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান এই অভিনেত্রী।
পূজার সাজে মন্দিরার উপস্থিতির পাশাপাশি তাঁর সম্প্রীতির বার্তাও ভক্তদের দৃষ্টি কেড়েছে। উৎসবের আনন্দ, ভালোবাসা ও সৌহার্দ্য সবার মধ্যে ছড়িয়ে পড়ুক—তাঁর শুভেচ্ছাবার্তায় উঠে এসেছে সেই প্রত্যাশা।
এমএম/