• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

ইকরার জন্মদিনে আবেগঘন পোস্ট জাহের আলভীর, স্ত্রীর কাছে চাইলেন ক্ষমা

বিনোদন ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

প্রয়াত স্ত্রী ইকরার জন্মদিনে তাঁকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা জাহের আলভী। স্ত্রীর অনুপস্থিতি, নিজের অনুশোচনা এবং একমাত্র সন্তান রিযিককে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টার কথা তুলে ধরেছেন তিনি। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করায় ইকরা অভিমান করে থাকলে তাঁর কাছে ক্ষমাও চেয়েছেন এই অভিনেতা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্ত্রীর সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে আলভী লিখেছেন, ‘তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু অনেকগুলো জীবিত মানুষের চেয়ে অনেক বেশি।’

পোস্টে ইকরার জন্মদিনের কথা স্মরণ করে আলভী লেখেন, ইকরা বেঁচে থাকলে হয়তো এ সময়ে তিনজন মিলে কেক কেটে জন্মদিন উদ্‌যাপন করতেন। বিশেষ এই দিনে স্ত্রীর কাছে নিজের কিছু বিষয়ে ক্ষমা চাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরে আলভী লেখেন, বন্ধুর কাছে দুঃখ প্রকাশ করতেই পারেন তিনি।

ইকরাকে হারানোর পরও স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন আলভী। তবে তাঁর এই স্বাভাবিক জীবনযাপন নিয়েও প্রশ্ন ওঠে বলে পোস্টে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। তিন বেলা খাওয়া, গোসল করা, গান শোনা, হাসা, শুটিং করা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করার মতো বিষয়গুলো নিয়েও তাঁর মনে নানা প্রশ্নের উদয় হয় বলে জানান অভিনেতা।

আলভী লেখেন, ‘কেন তুমি চলে যাওয়াতে আমার জীবন থেমে যাচ্ছে না, কেন তুমি চলে যাওয়াতে আমার মুখে এখনো গান আসে, কেনই বা এখনো আমি ছবি আপলোড দেই, কেনই বা আমি শুটিং করে জীবিকা নির্বাহ করি।’

একমাত্র সন্তান রিযিককে নিয়ে ভালো থাকার চেষ্টা এবং তাকে সুন্দর জীবন দেওয়ার দায়িত্বের কথাও তুলে ধরেছেন আলভী। পরিবার ও সন্তানকে সামলে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন জানিয়ে তিনি লেখেন, এ কারণে ইকরা অভিমান করে থাকলে যেন তাঁকে ক্ষমা করে দেন।

স্ত্রীর প্রতি ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরে আলভী জানান, নামাজের বিছানায় মোনাজাতের সময় ইকরা তাঁর ভাবনায় থাকেন। পোস্টে তিনি লেখেন, ‘নামাযের বিছানায় মোনাজাতে তুমি আমার প্রথম সারিতেই থাকো। তুমি বেঁচে থাকবে আমার মধ্যে, আমার সন্তানের মা হয়ে। একশত একটা অভিমান তোমার প্রতি, তবুও কোনো ক্লেশ নেই। দেখা হবেই তোমার সাথে, মিস নাই। বাকি আড্ডা সেদিনের জন্য রেখে দিলাম। অভিমানটাও।’

পোস্টের শেষাংশে ইকরার প্রতি ভালোবাসা ও অভিমানের কথা জানিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন আলভী। একই সঙ্গে যেখানেই থাকুন, ইকরা যেন তাঁদের ভালো রাখেন এবং বিশেষ করে ছেলে রিযিককে দেখে রাখেন, সেই আকাঙ্ক্ষাও প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

আবরও প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

উল্লেখ্য, জাহের আলভীর স্ত্রী ইকরার মৃত্যু আত্মহত্যা হিসেবে আলোচিত হয়। এ ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনার মামলায় আলভীকে এক নম্বর আসামি করা হয়। মামলায় কারাভোগের পর বর্তমানে তিনি জামিনে রয়েছেন। একমাত্র ছেলে রিযিককে নিয়ে জীবন এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন এই অভিনেতা।

এমএম/

  • জাহের আলভী
  • ফেসবুক পোস্ট
এ সম্পর্কিত আরও খবর
স্ত্রীর মৃত্যুতে মামলার আসামি, সাত মাস পর কাজে ফিরছেন জাহের আলভী
স্ত্রীর মৃত্যুতে মামলার আসামি, সাত মাস পর কাজে ফিরছেন জাহের আলভী
‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির?
‘তোরা আমাকে ভালো হতে দিলি না’, কাদের উদ্দেশে বললেন সালমান মুক্তাদির?
‘আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে’
‘আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে’
ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান
ক্ষমতার মোহে জামায়াত-এনসিপি ‘আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে’: রাশেদ খান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।