দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। জামায়াতের রাজনৈতিক আদর্শ ও ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি এনসিপিকে দলটির ‘প্রক্সি সংগঠন’ বলে মন্তব্য করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লেখেন, ‘জামায়াত-এনসিপির আদর্শিক নেতা শহীদ ওসমান হাদী বলে গেছেন, আমরা আমাদের শত্রুর সাথেও ইনসাফ চাই! আসলে সেই ইনসাফ কি মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়া? জামায়াতের প্রয়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী হওয়ার কারণে মানিক পশারীর জানাজা হতে দেয়নি জামায়াতে ইসলামী। এমনকি মোবাইলের আলোতে দুই মেয়ে ও এক বোন মিলে কবর খুঁড়ে দাফন সম্পন্ন করেছে। এই হলো জামায়াত-শিবিরের বর্বরতা।’
রাশেদ খাঁন আরও লেখেন, ‘ক্ষমতায় না গিয়েই যারা ভিন্নমতের মানুষের জানাজা-দাফনে বাধা দিচ্ছে, কখনো ক্ষমতায় গেলে তারা আরও বর্বর হবে। তাই সকলের নৈতিক দায়িত্ব জামায়াত-শিবিরের থাবা থেকে দেশকে রক্ষা করা।’
এনসিপির সমালোচনা করে তিনি দাবি করেন, দলটির ৮০ শতাংশ নেতাকর্মী জামায়াত-শিবিরের সাবেক নেতাকর্মী। তাঁর অভিযোগ, জামায়াত কোনো সংকটে পড়লে দলটিকে রক্ষায় ভূমিকা রাখার জন্যই এনসিপির জন্ম হয়েছে। আগামী নির্বাচনে জামায়াতের কাছ থেকে আসন পাওয়ার প্রত্যাশায় এনসিপির নেতাদের মধ্যে দলটির প্রতি সমর্থন জানানোর প্রতিযোগিতা চলছে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন অভিযোগ করেন, নতুন বন্দোবস্তের নামে এনসিপি জামায়াতের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার রাজনীতি করছে। এ বিষয়ে তরুণদের প্রত্যাশা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
রাশেদ খাঁনের এসব বক্তব্য তাঁর ফেসবুক পোস্টে করা অভিযোগ ও রাজনৈতিক মন্তব্য। মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার অভিযোগ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
এমএম/