• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

আবরও প্রেম জল্পনা উসকে দিলেন ‘সাইয়ারা’ জুটি

বিনোদন ডেস্ক
  ১৫ অক্টোবর ২০২৬, ১০:০৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের বলিউডের অন্যতম ব্লকবাস্টার সিনেমা ‘সাইয়ারা’র মাধ্যমে রাতারাতি তারকা বনে যাওয়া নতুন অনস্ক্রিন জুটি আহান পান্ডে এবং অনীত পাড্ডা। পর্দার গণ্ডি পেরিয়ে এবার বাস্তব জীবনেও তাদের প্রেমের গুঞ্জন নতুন করে তুঙ্গে উঠেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ১৩ই অক্টোবর অভিনেত্রী অনীত পাড্ডার ২৪তম জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এই জল্পনা এখন টক অব দ্য টাউন।

তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। পর্দায় রসায়ন জমে উঠলে বাস্তব জীবনেও তাদের জুটি হিসেবে দেখতে চান অনুরাগীরা। বলিউডের আলোচিত জুটি অনীত পাড্ডা ও আহান পাণ্ডেকে ঘিরেও চলছে তেমনই জল্পনা। এবার অনীতের জন্মদিনে আহানের আবেগঘন শুভেচ্ছাবার্তা সেই পুরোনো জল্পনার পালে নতুন করে হাওয়া দিয়েছে।

বিশেষ করে, ‘তুমি এই মহাবিশ্বের এক উপহার’—আহানের এমন মন্তব্যের পর নেটিজেনদের একাংশের ধারণা, পর্দার বাইরেও দুজনের সম্পর্ক বেশ গভীর।

গত ১৩ অক্টোবর ২৪ বছরে পা দিয়েছেন ‘সাইয়ারা’খ্যাত অভিনেত্রী অনীত। বিশেষ দিনটি ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনদের সঙ্গে উদ্‌যাপন করেছেন তিনি। জন্মদিনের এক দিন আগে সামাজিক মাধ্যমে অনীতকে নিয়ে বেশ কিছু মুহূর্তের ছবি প্রকাশ করেন আহান। তাদের একসঙ্গে কাটানোর কিছু ছবিও ছিল সেখানে।

ছবিগুলোর সঙ্গে অনীতের উদ্দেশে আহান লেখেন, ‘অনীত, তুমি এই মহাবিশ্বের এক উপহার, আর তুমি যা কিছু ছুঁয়ে দাও, তা-ই তারার ধুলোর মতো ঝলমল করে ওঠে। আমি আশা করি, মহাবিশ্ব সব সময় তোমার প্রতি ততটাই কোমল থাকবে, যতটা তুমি তার প্রতি। আর কখনো ভুলে যেয়ো না, তুমি চারপাশে কতটা আলো ছড়িয়ে দাও। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন।’

আহানের এমন মায়াভরা বার্তা অনুরাগীদের নজর এড়ায়নি। বরং শুভেচ্ছাবার্তার ভাষা ও আবেগ থেকেই নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। আহানের পোস্টে জবাব দিতেও দেরি করেননি অনীত। তিনি লেখেন, ‘তুমি পুরো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ। ধন্যবাদ, আমার আহান।’

দুজনের কথোপকথনে যে আন্তরিকতা ও ঘনিষ্ঠতার ছাপ রয়েছে, তা নিয়েই এখন সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনদের একাংশের প্রশ্ন, একে কি শুধুই বন্ধুত্বের প্রকাশ হিসেবে দেখা যায়, নাকি এর পেছনে রয়েছে আরও বিশেষ কোনো অনুভূতি?

আরও পড়ুন

ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই অনীত ও আহানকে ঘিরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সিনেমায় তাদের রসায়ন দর্শকের মন জয় করার পর বাস্তব জীবনেও বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা গেছে দুজনকে। প্রতিবারই তাদের একসঙ্গে উপস্থিতি নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। এবার জন্মদিনের শুভেচ্ছাবার্তায় আহানের এমন আবেগঘন শব্দচয়ন সেই আলোচনাকে আরও উসকে দিয়েছে। যদিও তাদের সম্পর্ক নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তাই প্রেমের গুঞ্জন এখনো অনুরাগীদের অনুমানেই সীমাবদ্ধ।

কে

  • প্রেম
এ সম্পর্কিত আরও খবর
প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী, শোকে মোবাইল টাওয়ারে যুবক
প্রেমিকের হাত ধরে পালিয়েছে স্ত্রী, শোকে মোবাইল টাওয়ারে যুবক
চার বছরের প্রেমের বিয়ের ২ দিন পরই প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
চার বছরের প্রেমের বিয়ের ২ দিন পরই প্রাণ হারালেন স্বামী-স্ত্রী
নীতি টেইলরের অভিযোগ, প্রেমিকের নির্যাতন ও পরিচালকের কুপ্রস্তাবের শিকার হয়েছিলেন
নীতি টেইলরের অভিযোগ, প্রেমিকের নির্যাতন ও পরিচালকের কুপ্রস্তাবের শিকার হয়েছিলেন
প্রেমের টানে জয়পুরহাটে ভারতীয় দুই সহোদর, চলছে বিয়ের প্রস্তুতি
প্রেমের টানে জয়পুরহাটে ভারতীয় দুই সহোদর, চলছে বিয়ের প্রস্তুতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।