দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বয়স ৩৯, অভিনয়ে কেটে গেছে ২৯ বছর। ছোটবেলায় শুরু করা সেই অভিনয়যাত্রায় এবার আরও এক ভিন্ন চরিত্রে ফিরছেন শ্রাবন্তী চ্যাটার্জি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কলকাতায় হইচইয়ের অনুষ্ঠানে নজরকাড়া সাজে হাজির হওয়ার পাশাপাশি মিলেছে তার নতুন কাজের খবর। ফের ‘ঠাকুমা’ চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে, তবে এবার বদলেছে সিরিজটির পরিচালক।
বাংলার জনপ্রিয় রূপকথার গল্প পর্দায় তুলে ধরেন অয়ন চক্রবর্তী। এ বছরের মার্চে মুক্তি পায় ‘ঠাকুমার ঝুলি’। এতে ঠাকুমা চরিত্রে অভিনয় করে দর্শকদের চমকে দেন শ্রাবন্তী।
সেই সাফল্যের পর আবারও ‘ঠাকুমা’ হয়ে ফিরছেন তিনি। তবে এবার সিরিজটির পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি। ঠাকুমার নাতনির চরিত্রে আগের মতোই দেখা যাবে দিব্যাণী মণ্ডলকে।
প্রথম সিজনে রাহুল ব্যানার্জিও অভিনয় করেছিলেন। তবে কিছুদিন আগে তিনি প্রয়াত হয়েছেন। ফলে নতুন সিজনে আর দেখা যাবে না তাকে। এ নিয়ে দর্শকদের মধ্যেও রয়েছে দুঃখবোধ।
এদিকে হইচইয়ের অনুষ্ঠানে গিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান শ্রাবন্তী। টলিউড ইন্ডাস্ট্রির অনেক তারকার মিলনমেলা দেখে আপ্লুত হন তিনি। একই সঙ্গে প্রত্যাশা করেন, এ ধরনের কাজের ধারাবাহিকতা ইন্ডাস্ট্রিকে আরও এগিয়ে নেবে।
/অ