দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যান্সারের চিকিৎসার মধ্যেই ধীরে ধীরে অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় অভিনেত্রী দীপিকা কক্কর। তবে আপাতত নিয়মিত কোনো দীর্ঘ ধারাবাহিকে কাজ করার পরিকল্পনা নেই তার। শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই স্বল্প সময়ের কাজ বেছে নিচ্ছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন দীপিকা। তিনি জানান, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদি কোনো মেগা ধারাবাহিকে কাজ করা তার পক্ষে সম্ভব নয়।
দীপিকার ভাষ্য, তার বর্তমান শারীরিক অবস্থায় কোনো মেগা ধারাবাহিকে সুযোগ পাওয়াটাও কঠিন। পাশাপাশি চলমান চিকিৎসার মধ্যে দীর্ঘ সময়ের কাজের দায়িত্ব নেওয়া তার জন্যও ঝুঁকিপূর্ণ।
তবে অভিনয় থেকে পুরোপুরি দূরে থাকতে চান না এই অভিনেত্রী। এরই মধ্যে স্বামী অভিনেতা শোয়েব ইব্রাহিমের সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি।
দীপিকা জানান, শারীরিক সক্ষমতার বিষয়টি মাথায় রেখে স্বল্প সময়ের মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা করা হয়েছে। মিউজিক ভিডিওটিতে কিছু নাচের দৃশ্যও রয়েছে। সেগুলোর জন্য রিহার্সালেও অংশ নিচ্ছেন তিনি।
দীর্ঘ সময় পর ক্যামেরার সামনে ফেরার এই কাজটিকে আপাতত সীমিত পরিসরেই রাখতে চান দীপিকা। চিকিৎসার পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।
যে আই