দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিষ্ঠার শুরু থেকেই ভিন্নধারার গান উপহার দিয়ে আসছে দেশের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিক। এবার সংগীতশিল্পী ক্রাউন ইঞ্জিনের নতুন গান ‘কী হইলো!’ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
হিপ-হপ ও র্যাপের মিশেলে তৈরি গানটিতে সমসাময়িক সংগীতের ভিন্নধর্মী আবহ তুলে ধরার চেষ্টা করেছেন ক্রাউন ইঞ্জিন। সম্প্রতি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
গানটিতে ব্যবহার করা হয়েছে ‘পরের জায়গা, পরের জমি, ঘর বানায়া আমি রই’ বহুল পরিচিত এই গানের কথা। গানটির গীতিকার ও সুরকার আবদুল লতিফের প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন গানটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন গানচিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল।
‘কী হইলো!’ গানটির শিল্পী, সুরকার ও গীতিকার ক্রাউন ইঞ্জিন নিজেই। কোরাসে কণ্ঠ দিয়েছেন আলী আদনান আদর। মিউজিক প্রডিউসার হিসেবে রয়েছেন ক্রিটিক্যাল মাহমুদ এবং বিট প্রডিউসার এম আর রাব্বি। গিটারে ছিলেন আরিয়ান হাসান ও তীর্থ চক্রবর্তী।
গানটি প্রসঙ্গে ক্রাউন ইঞ্জিন বলেন, ‘কী হইলো! গানে র্যাপের ছন্দ ও হিপ-হপের আবহের সঙ্গে নিজের সংগীতভাবনাকে তুলে ধরার চেষ্টা করেছি। শ্রোতারা গানটি নিজেদের মতো করে উপভোগ করবেন, এটাই প্রত্যাশা।’
গানটির রেকর্ডিং হয়েছে হল অফ ক্রিটিকস স্টুডিওতে। এর মিক্সিং ও মাস্টারিং করেছেন ক্রিটিক্যাল মাহমুদ।
এমএম/