• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

অক্টোবরে দেখতে পারেন যে ১২ সিনেমা

বিনোদন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অক্টোবর মানেই হ্যালোউইনের আবহ, আর সেই আবহকে আরও জমিয়ে তুলতে বড় পর্দা ও ঘরোয়া পর্দায় আসছে নানা ঘরানার সিনেমা। অন্ধকার থ্রিলার থেকে ব্যঙ্গাত্মক রসিকতা, ঐতিহাসিক গল্প থেকে ভৌতিক কাহিনি, আবার সামাজিক বিভাজন থেকে এভারেস্ট জয়ের রোমাঞ্চ, সব মিলিয়ে চলতি মাসে দর্শকদের জন্য থাকছে বেশ বৈচিত্র্যময় আয়োজন। এর মধ্যে রয়েছে কলিন হুভারের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘ভেরিটি’ থেকে শুরু করে ইলন মাস্ককে নিয়ে তৈরি চার ঘণ্টার প্রামাণ্যচিত্র ‘মাস্ক’।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

১. ডিগার

হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজকে গত এক দশকে একের পর এক দুঃসাহসিক চরিত্রে দেখা গেছে। এবার সেই পরিচিত ছক থেকে বেরিয়ে ব্যঙ্গাত্মক রসিকতার সিনেমা ‘ডিগার’-এ হাজির হচ্ছেন তিনি। আলেহান্দ্রো জি ইনারিতুর পরিচালনায় সিনেমাটিতে ক্রুজ অভিনয় করেছেন অদ্ভুত স্বভাবের তেল ব্যবসায়ী ধনকুবের ডিগার রকওয়েলের চরিত্রে।

তার প্রতিষ্ঠানের কারণে জলবায়ু পরিবর্তন-সম্পর্কিত একটি বিপর্যয় ঘটে। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে সেই ক্ষতি কাটিয়ে ওঠার দায়িত্ব দেন। এ কাজে তার সঙ্গে থাকেন বোন ও এক সরকারি বিজ্ঞানী। সিনেমাটি ১ ও ২ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে।

২. সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি

জেন অস্টিনের জনপ্রিয় উপন্যাস ‘সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি’ এবার নতুন করে বড় পর্দায় আসছে। ১৯৯৫ সালে অ্যাং লির নির্মিত সংস্করণটি সাতটি অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এবার জর্জিয়া ওকলির পরিচালনায় নতুন সংস্করণে অভিনয় করেছেন ডেইজি এডগার-জোন্স ও এসমে ক্রিড-মাইলস।

বাবার মৃত্যুর পর পারিবারিক বাড়ি থেকে বিতাড়িত দুই বোনের জীবন, সম্পর্ক ও ভালোবাসার গল্প উঠে এসেছে সিনেমাটিতে। ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তির পর অক্টোবরজুড়ে আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পাবে।

৩. ভেরিটি

কলিন হুভারের উপন্যাস অবলম্বনে গত তিন বছরে নির্মিত চতুর্থ সিনেমা ‘ভেরিটি’। অ্যান হ্যাথাওয়ে অভিনয় করেছেন নামের চরিত্র ভেরিটির ভূমিকায়। গাড়ি দুর্ঘটনার পর কোমায় চলে যাওয়া এই লেখক তার জনপ্রিয় ধারাবাহিকের শেষ উপন্যাসটি শেষ করতে পারেননি।

তার স্বামী সেই বই শেষ করার জন্য একজন ছায়ালেখককে নিয়োগ দেন। চরিত্রটিতে অভিনয় করেছেন ডাকোটা জনসন। কিন্তু ওই দম্পতির বাড়িতে যাওয়ার পর তিনি সন্দেহ করতে শুরু করেন, ভেরিটি হয়তো যতটা অসুস্থ বলে মনে হচ্ছে, আসলে ততটা নন। জশ হার্টনেটের ভাষায়, সিনেমাটিতে রহস্য, যৌনতা, গথিক আবহ ও ভৌতিক উপাদানের মিশেল রয়েছে। ১ ও ২ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে ‘ভেরিটি’।

৪. আদার মামি

হ্যালোউইনের সময় ভৌতিক সিনেমাপ্রেমীদের জন্য আসছে ‘আদার মামি’। জশ ম্যালারম্যানের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন রব স্যাভেজ। প্রযোজনায় রয়েছেন জেমস ওয়ান।

জেসিকা চ্যাস্টেইনকে সিনেমাটিতে একই সঙ্গে দুই চরিত্রে দেখা যাবে। তিনি অভিনয় করেছেন উরসুলা এবং তার মেয়ের সামনে হাজির হওয়া এক ভয়ংকর প্রতিরূপের ভূমিকায়। ৮ ও ৯ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি।

৫. দ্য সোশ্যাল রেকনিং

২০১০ সালের ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ সিনেমায় ফেসবুক প্রতিষ্ঠার গল্প দেখানো হয়েছিল। এবার সেই গল্পের পরবর্তী অধ্যায়ের মতো করে আসছে ‘দ্য সোশ্যাল রেকনিং’। অ্যারন সরকিনের লেখা ও পরিচালনায় সিনেমাটিতে উঠে এসেছে ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সেস হাউগেনের সত্য ঘটনা।

হাউগেন সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষতিকর প্রভাব নিয়ে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ একটি নথি প্রকাশ করেছিলেন। তার চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। মার্ক জাকারবার্গের চরিত্রে জেসি আইজেনবার্গ এবার ফিরছেন না। তার পরিবর্তে অভিনয় করেছেন জেরেমি স্ট্রং। ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে মুক্তি পাবে সিনেমাটি।

৬. উইকার

মধ্যযুগের এক জেলে নারী যখন নিজের গন্ধের কারণে সম্ভাব্য স্বামী খুঁজে পাচ্ছেন না, তখন তিনি অদ্ভুত এক সমাধানের পথ বেছে নেন। একটি ঝুড়ি নির্মাতাকে অর্থ দিয়ে কাঠের ডালপালা দিয়ে তার জন্য স্বামী বানাতে বলেন।

আলেক্স হিউস্টন ফিশার ও এলিনর উইলসনের চিত্রনাট্যে নির্মিত এই ব্যঙ্গাত্মক রোমান্টিক কল্পকাহিনিতে অলিভিয়া কোলম্যান, পিটার ডিংকলেজ ও আলেকজান্ডার স্কারসগার্ড অভিনয় করেছেন। ২৩ অক্টোবর যুক্তরাষ্ট্রে এবং ৩০ অক্টোবর যুক্তরাজ্য, কানাডা, আয়ারল্যান্ড ও স্পেনে মুক্তি পাবে সিনেমাটি।

৭. ফিওর্ড

এবারের কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার পালম দ'অর জিতেছে ‘ফিওর্ড’। ক্রিস্তিয়ান মুঙ্গিউ পরিচালিত সিনেমাটিতে সেবাস্তিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভ অভিনয় করেছেন এক দম্পতির চরিত্রে।

রোমানিয়ান ও নরওয়েজিয়ান এই দম্পতি পাঁচ সন্তানকে নিয়ে নরওয়ের একটি প্রত্যন্ত গ্রামে চলে যান। স্থানীয়দের সন্দেহের মধ্যে এক সন্তানের মুখে আঘাতের চিহ্ন দেখা গেলে তাদের বিরুদ্ধে শিশুনির্যাতনের অভিযোগ ওঠে। ৯ অক্টোবর যুক্তরাষ্ট্রে, ১৬ অক্টোবর কানাডায় এবং ১৩ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে সিনেমাটি।

৮. পসিবল লাভ

‘বার্নিং’-এর আট বছর পর নতুন সিনেমা নিয়ে ফিরছেন দক্ষিণ কোরিয়ার লেখক ও পরিচালক লি চ্যাং-ডং। ‘পসিবল লাভ’-এ তিনি তুলে ধরেছেন ক্ষমতার সম্পর্ক ও সামাজিক বিভাজনের গল্প।

সিনেমাটিতে দুটি দম্পতির জীবন পাশাপাশি এগিয়েছে। তাদের একজন স্বচ্ছল, অন্যজন স্বামী কারখানার চাকরি হারানোর পর আর্থিক সংকটে পড়েছে। এক মধ্যবিত্ত নারী তার শ্রমজীবী শ্রেণির প্রতিপক্ষকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে শুরু করলে তাদের মধ্যকার সম্পর্ক ও সামাজিক দূরত্ব নিয়ে অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে। ২৩ অক্টোবর যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ও জাপানে মুক্তি পাবে সিনেমাটি। নভেম্বরে এটি নেটফ্লিক্সে আসবে।

৯. তেনজিং

এভারেস্টের চূড়ায় প্রথম পৌঁছানো মানুষ হিসেবে এডমন্ড হিলারির নামই বেশি উচ্চারিত হয়। কিন্তু ১৯৫৩ সালের সেই ঐতিহাসিক অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালি-ভারতীয় শেরপা তেনজিং নোরগে। এবার সেই পর্বতারোহীর গল্পই উঠে আসছে জেনিফার পিডমের ‘তেনজিং’ সিনেমায়।

গেনডেন ফুন্টসক তেনজিং নোরগে এবং টম হিডলস্টন এডমন্ড হিলারির চরিত্রে অভিনয় করেছেন। ৯ অক্টোবর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এবং ১৬ অক্টোবর অ্যাপল টিভিতে মুক্তি পাবে সিনেমাটি।

১০. স্ট্রিট ফাইটার

ভিডিও গেম অবলম্বনে সিনেমা নির্মাণের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সেই ধারাবাহিকতায় ক্যাপকমের জনপ্রিয় হাতাহাতি লড়াইয়ের খেলা ‘স্ট্রিট ফাইটার’ এবার আবার বড় পর্দায় আসছে।

নোয়া সেন্টিনিও, অ্যান্ড্রু কোজি ও জেসন মোমোয়া অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন কিতাও সাকুরাই। মোমোয়াকে দেখা যাবে সবুজ চামড়ার ব্লাঙ্কার চরিত্রে। ১৫ ও ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাবে সিনেমাটি।

১১. লা বোলা নেগ্রা

স্পেনের দুই পরিচালক হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি, যারা ‘লস হাভিস’ নামেও পরিচিত, নির্মাণ করেছেন ‘লা বোলা নেগ্রা’। সিনেমাটির প্রযোজক পেদ্রো আলমোদোভার। অতিথি চরিত্রে আছেন পেনেলোপে ক্রুজ, যাকে ১৯৩০-এর দশকের এক ক্যাবারে শিল্পীর ভূমিকায় দেখা যাবে।

স্প্যানিশ কবি ও নাট্যকার ফেদেরিকো গার্সিয়া লোরকার হারিয়ে যাওয়া একটি উপন্যাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত এই ঐতিহাসিক সিনেমার গল্প এগিয়েছে ১৯৩২, ১৯৩৭ ও ২০১৭ সালের তিন সময়কে ঘিরে। স্পেনে সমকামী ইতিহাস কীভাবে মুছে দেওয়া হয়েছে, তা অনুসন্ধান করেন এক তরুণ গবেষক। ১৬ অক্টোবর যুক্তরাষ্ট্র ও কানাডায় এবং ৬ নভেম্বর যুক্তরাজ্যে মুক্তি পাবে সিনেমাটি।

১২. মাস্ক

অক্টোবরে আলোচনায় থাকা সিনেমার তালিকার শেষেই রয়েছে বিশ্বের অন্যতম আলোচিত ধনকুবের ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার প্রামাণ্যচিত্র ‘মাস্ক’। অস্কারজয়ী ‘ট্যাক্সি টু দ্য ডার্ক সাইড’-এর পরিচালক অ্যালেক্স গিবনি তৈরি করেছেন এটি।

সিলিকন ভ্যালিতে পরিচিতি পাওয়ার চেষ্টা থেকে গাড়ি নির্মাতা এবং পরে বিতর্কিত ট্রিলিয়নিয়ারে পরিণত হওয়া মাস্কের দীর্ঘ যাত্রা তুলে ধরা হয়েছে প্রামাণ্যচিত্রে। মাস্ক নিজে এটিকে এমন একটি কাজ হিসেবে প্রত্যাখ্যান করেছেন, যা তাকে আঘাত করার চেষ্টা করেও ব্যর্থ এবং একই সঙ্গে বিরক্তিকর। তবে নির্মাতার কাজটি নিয়ে ইতিবাচক মূল্যায়নও এসেছে। অক্টোবরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে এটি তাই আলাদা করে নজর কাড়ছে।

আরও পড়ুন

আমি কোনোভাবে থামব না: সালমান মুক্তাদির

কার সঙ্গে কাজ করতে চায় আলোচিত এআই অভিনেত্রী, দিলো শর্তও

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার অভিযোগ

নিজের ব্যক্তিজীবন নিয়ে সন্তানদের নতুন বার্তা দিলেন কাঞ্চন

তথ্যসূত্র: বিবিসি

/অ

  • সিনেমা
  • হলিউড
এ সম্পর্কিত আরও খবর
অবশেষে পুরনো দূরত্ব ভুলে রাজ-শুভশ্রীর সিনেমায় মিমি
অবশেষে পুরনো দূরত্ব ভুলে রাজ-শুভশ্রীর সিনেমায় মিমি
কথা না বলেই শুটিং শেষ! ৪০ বছর পর জানা গেল নায়ক–নায়িকার অদ্ভুত আচরণের কারণ
কথা না বলেই শুটিং শেষ! ৪০ বছর পর জানা গেল নায়ক–নায়িকার অদ্ভুত আচরণের কারণ
সেকালের গল্প, একালের সিনেমা, দুর্গাপূজায় আসছে ‘চিরকুট’
সেকালের গল্প, একালের সিনেমা, দুর্গাপূজায় আসছে ‘চিরকুট’
প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X