দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাধিকা আপ্তে। সাবলীল অভিনয়ের জন্য তিনি দর্শকের মনে জাউগা করে নিয়েছেন। সম্প্রতি অভিনেত্রীকে নিয়ে ব্যপক আলোচনা হচ্ছে। আর এর সূত্রপাত রাধিকার দেয়া একটি সাক্ষাৎকার। সম্প্রতি একটি সাক্ষাৎকারে গিয়ে অভিনেত্রী তার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন।
হিন্দুস্তান টাইমের প্রতিবেদন থেকে জানা যায়, ‘লাস্ট স্টোরিজ থ্রি’- সিনেমার প্রচারণার অংশ হিসেবে অভিনেত্রী একটি সাক্ষাৎকার দেন। সেখানেই তিনি তার জীবনে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনার কথা বলেন। রাধিকা বলেন, আমরা প্রায় সময় অন্তরঙ্গ দৃশ্য নিয় কথা বলি। কিন্তু যখন আমার একটা কাজ ফাঁস হয়ে যায়, আমি টানা চার দিন বাড়ির বাইরে পা রাখতে পারিনি। ভিডিওটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। আমার বাসার দারোয়ান পর্যন্ত সেটা দেখেছিল।
রাধিকা আরও বলেন, তখন পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছে এমন মনে হতো। পরে আমি নিজেই বাসার দারোয়ান, গাড়িচালকসহ আরও যারা আমার টিমের সঙ্গে কাজ করে তাদের ডাকি। আমি তাদের বলি যে এই ভিডিওটা ছড়িয়ে গেছে তোমরা কি দেখেছো? না দেখলে আমি পাঠাচ্ছি, দেখে নাও। যদি তোমাদের কোনও সমস্যা না থাকে, তবেই আমার সঙ্গে কাজ করবে আর আমায় রক্ষা করবে। নাহলে এই নাও বেতন, তোমরা যেতে পারো। জবাবে দুজনেই তাকে আশ্বস্ত করে বলেছিলেন, তারা নায়িকার খেয়াল রাখবেন।
অভিনেত্রী জানান, সেসময় তাকে একাই বাসায় থাকতে হতো তাই পুরাও বিষয়টা খুব ভয়ের ছিল। তিনি সবসময় চিন্তায় থাকতেন তার নিজের সুরক্ষা নিয়ে। এই সাক্ষাৎকারে রাধিকা আরও জানান, একটি প্রজেক্টে কাজ করা নিয়ে তার দারুণ আগ্রহ ছিল, কিন্তু তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা থেকে সরে আসেন। তিনি জানান, পেশাগত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে ভয়কে প্রাধান্য দেয়ার ঘটনা সেটাই ছিল প্রথম। কারণ, তিনি নিজের পুরো পরিবারকে কোনো ঝুঁকির মুখে ফেলতে চাননি।
কে