• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কেন বিয়ে করছেন না রাইমা সেন? নিজেই জানালেন কারণ

বিনোদন ডেস্ক
  ২৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রেম-বিয়ে নিয়ে রাইমা সেনকে ঘিরে গুঞ্জন কম নয়। তবে বিয়ের প্রসঙ্গে এবার নিজেই মুখ খুলেছেন এই অভিনেত্রী। কেন এখনো বিয়ে করেননি, সেই প্রশ্নের জবাবে রাইমা জানিয়েছেন, শুধু সমাজের চাপ বা বয়সের কথা মাথায় রেখে বিয়েতে বিশ্বাসী নন তিনি। বরং এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যার সঙ্গে পুরো জীবনটা কাটানোর ইচ্ছা হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ বা সিনেমায় টুকটাক দেখা গেলেও বাংলায় নিয়মিত দেখা যায়নি তাকে। চলতি বছরের জুনে আবারও বাংলা সিনেমায় ফিরেছেন এই অভিনেত্রী। সামনে তাকে দেখা যাবে ‘একেন বাবু’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’-এ।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে রাইমা জানান, গত কয়েক বছরে ভালো প্রকল্প না পাওয়ায় বাংলা সিনেমা বা সিরিজে তাকে নিয়মিত দেখা যায়নি। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চান না তিনি।

রাইমা বলেন, ‘যে অফার পাচ্ছি তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনো চরিত্র, যেভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।’

এখন ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে মুখিয়ে আছেন রাইমা। তিনি বলেন, ‘এমন অনেক ফেজ গিয়েছে, যখন লম্বা সময় কোনো কাজ করিনি। অভিনেতা হিসেবে যাতে নিজে কিছু শিখি, এখন নতুন কিছু করার মাঝে সেটাকেই প্রাধান্য দিই। মানে ধরুন কমেডি বা গ্যাংস্টার কিংবা ফিল্মি পুলিশের চরিত্র। আউট অব দ্য বক্স কোনো চরিত্র।’

অভিনয়ের বাইরেও নিজেকে প্রস্তুত রাখতে ব্যস্ত রাইমা। সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, নিয়মিত কর্মশালায় অংশ নেন, অনেক বই পড়েন এবং ভালো সিনেমা দেখেন। বিশেষ করে বড় অভিনেতাদের আত্মজীবনী পড়েন তিনি। বর্তমানে অ্যান্টনি হপকিন্সের আত্মজীবনী পড়ছেন বলেও জানান।

রাইমার ভাষায়, ‘নিয়মিত ওয়ার্কশপে অংশগ্রহণ করি। অনেক বই পড়ি। বিশেষ করে গ্রেট অভিনেতাদের অটোবায়োগ্রাফি। অ্যান্টনি হপকিন্সের অটোবায়োগ্রাফি পড়ছি। ভালো সিনেমা দেখি। নিজেকে আপডেটেড রাখা দরকার, তবেই রেলেভ্যান্ট থাকা যাবে। যে অভিনয় প্যাটার্নে আমরা ক্যারিয়ার শুরু করেছিলাম, সেগুলো এখন সম্পূর্ণ বদলে গিয়েছে।’

এদিকে রাইমার প্রেম নিয়ে প্রায়ই নানা গুঞ্জন রটে। তবে অভিনেত্রী জানান, এখনো তিনি সিঙ্গেল। বিয়ে প্রসঙ্গে তার অবস্থানও স্পষ্ট। শুধু সমাজের চাপ বা বয়সের কথা মাথায় রেখে বিয়ে করতে চান না তিনি।

রাইমা বলেন, ‘সে রকম কোনো ছেলে আমি পাইনি, যার সঙ্গে গোটা জীবনটা কাটাতে চাই।’

বাংলা সিনেমার বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। অনেকে মনে করেন, কলকাতার সিনেমার মান পড়ে গেছে। এ প্রসঙ্গে রাইমা বলেন, ‘একসময় বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতি বিশ্বব্যাপী ছিল, আর এখন সবটা খুব খারাপ অবস্থা। বাইরে কাজ করতে গেলে মানুষজন জানতে চান, ঠিক কী এমন হয়েছে? তাদের বলার মতো কোনো উত্তর থাকে না। শুধু চাই, বাংলা ছবির ইন্ডাস্ট্রি আবার আগের গর্বের জায়গা ফিরে পাক।’

এদিকে ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ মুক্তির আগে আবারও আলোচনায় রাইমা। সিনেমাটির টিজার অভিনেত্রীর ইনস্টাগ্রামে প্রকাশের পর সাড়া ফেলেছে। ছবিতে রাইমা ছাড়াও আছেন রাজেশ শর্মা, অম্বরীশ ভট্টাচার্য ও অর্ণ মুখার্জি। একেন বাবু চরিত্রে আগের মতোই দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে।

আরও পড়ুন

পায়ের ক্ষত থেকে সারা শরীরে সংক্রমণ, আইসিইউতে অভিনেতা

যৌন নির্যাতনের দায়ে প্রযোজকের ১৫ বছরের কারাদণ্ড

দুই সংসারে বিচ্ছেদ, আবারও বিয়ে করতে চান অনিন্দিতা

দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে।

/অ

  • বিয়ে
  • রাইমা সেন
  • গুঞ্জন
এ সম্পর্কিত আরও খবর
দুই সংসারে বিচ্ছেদ, আবারও বিয়ে করতে চান অনিন্দিতা
দুই সংসারে বিচ্ছেদ, আবারও বিয়ে করতে চান অনিন্দিতা
বিয়ে নিয়ে জরুরি বার্তা দিলেন অভিনেত্রী শ্রুতি হাসান
বিয়ে নিয়ে জরুরি বার্তা দিলেন অভিনেত্রী শ্রুতি হাসান
তরুণীকে নিয়ে মন্দিরে গোবিন্দ, স্ত্রীকে ঘিরে ফের বিচ্ছেদের গুঞ্জন
তরুণীকে নিয়ে মন্দিরে গোবিন্দ, স্ত্রীকে ঘিরে ফের বিচ্ছেদের গুঞ্জন
ডিসেম্বরে বিয়ের গুঞ্জন, যা বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী
ডিসেম্বরে বিয়ের গুঞ্জন, যা বললেন ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X