দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার বিবাহবিচ্ছেদের পর একাধিকবার নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব খবর বরাবরই অস্বীকার করেছেন এই গায়িকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সম্পর্কের অবস্থা নিয়ে কথা বলেছেন কনা। সেখানে তাঁকে নতুন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন, এমন খবর সত্যি কি না জানতে চাওয়া হয়।
জবাবে কনা বলেন, ‘রিউমার। আমি এখন সুপার সিঙ্গেল।’
ভবিষ্যৎ জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান, জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।’
উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা। ২০২৫ সালের ১৬ জুন বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি।
এমএম/