দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। সকাল ১০টার পর থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফল সংগ্রহ করতে পারছে। পাশাপাশি পর্যায়ক্রমে সব শিক্ষার্থীর নিবন্ধিত মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল পাঠানো হবে।
তবে পুনর্নিরীক্ষণের পর ঠিক কত শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, তা জানাননি ওই কর্মকর্তা। তিনি বলেন, শিগগির পুনর্নিরীক্ষণের ফলাফলের সারসংক্ষেপ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে।
এদিকে, আবেদনকারী শিক্ষার্থীরা তিনভাবে পুনর্নিরীক্ষণের ফল জানতে পারবে বলে জানিয়েছে দেশের ১১টি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ডের তথ্যমতে, প্রথমত, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল দেখা যাবে। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফল সংগ্রহ করতে পারবে।
দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের পুনর্নিরীক্ষণের ফল একটি ওয়েবসাইট থেকে দেখা যাবে। rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবে।
তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল ফোন নম্বরে খুদে বার্তা পাঠানো হবে। এর মাধ্যমে বোর্ডের পক্ষ থেকে তাদের ফল জানিয়ে দেওয়া হবে।
এমএম/