দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল আজৎ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রকাশ করা হবে। আবেদনকারীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, খুদে বার্তা (এসএমএস) ও নির্ধারিত ওয়েবসাইট—এই তিন উপায়ে ফল জানতে পারবেন।
গতকাল বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা-২০২৬-এর পুনঃনিরীক্ষণসহ মূল্যায়নের ফল ১০ সেপ্টেম্বর সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করার সময় শিক্ষার্থীরা যে মোবাইল নম্বর দিয়েছেন, সেখানে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত নিয়মে ফল দেখা যাবে। পাশাপাশি নির্ধারিত ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুনঃনিরীক্ষণের ফল সংগ্রহ করা যাবে।
কে