• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • শিক্ষা

উত্তরাঞ্চলের শিক্ষাব্যবস্থায় সম্ভাবনার নতুন আলো নওগাঁ বিশ্ববিদ্যালয়

নওগাঁ প্রতিনিধি
  ১৯ মে ২০২৬, ০৮:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার প্রসার ও আধুনিক শিক্ষা অবকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সোমবার (১৮ মে) দুপুরে নওগাঁ জেলা পরিষদ সম্মেলন কক্ষে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত-ই-জাহান, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য শেখ মো. রেজাউল ইসলাম, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল এবং নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক।

এছাড়াও বক্তব্য দেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা জামায়াতের আমির আব্দুর রাকিব, জেলা সেক্রেটারি আ.স.ম সায়েমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, একটি আধুনিক ও যুগোপযোগী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নওগাঁ বিশ্ববিদ্যালয়কে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং উত্তরাঞ্চলের শিক্ষা, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন। তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, একাডেমিক ভবন, আধুনিক ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, আবাসিক হল, খেলার মাঠ, গবেষণা কেন্দ্র এবং ডিজিটাল সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য ক্যাম্পাস ডিজাইন ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক উপস্থাপন করা হয়। এতে পরিবেশবান্ধব ও আধুনিক নকশার মাধ্যমে একটি নান্দনিক শিক্ষা নগরী গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। আলোচনায় অংশগ্রহণকারীরা শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক মানের শিক্ষা পরিবেশ তৈরির বিষয়ে মতামত দেন।

আরও পড়ুন

শিবচরে মোটরসাইকেল-ভ্যান সংঘর্ষে যুবক নিহত

সংঘাত পেরিয়ে সংলাপের অপেক্ষায় ডুয়েট

সভাপতির বক্তব্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, ‌‘নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন একে অপরের পরিপূরক। সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আমরা একটি আধুনিক, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলের আন্তরিক সহযোগিতা থাকলে নওগাঁ বিশ্ববিদ্যালয় অচিরেই উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হবে। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতার আহ্বান জানানো হয়।’

কেএম

  • নওগাঁ
  • নওগাঁ বিশ্ববিদ্যালয়
  • উত্তরাঞ্চল
  • উচ্চশিক্ষা
এ সম্পর্কিত আরও খবর
পাওনা টাকা চাইতে গিয়ে ‘চাঁদাবাজ’ ট্যাগের অভিযোগ কলেজ শিক্ষকের
পাওনা টাকা চাইতে গিয়ে ‘চাঁদাবাজ’ ট্যাগের অভিযোগ কলেজ শিক্ষকের
নওগাঁয় ভরা মৌসুমেও বাড়ল চালের দাম, বিপাকে ক্রেতারা
নওগাঁয় ভরা মৌসুমেও বাড়ল চালের দাম, বিপাকে ক্রেতারা
নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-দোকানপাট
নওগাঁয় ঝড়ে লন্ডভন্ড বাড়িঘর-দোকানপাট
নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে শীর্ষ জুয়াড়িসহ গ্রেপ্তার ১৫ 
নওগাঁয় অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযানে শীর্ষ জুয়াড়িসহ গ্রেপ্তার ১৫ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।