দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল ও ভ্যানের সংঘর্ষে সিয়াম হাওলাদার (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের কুতুবপুর এলাকার খালেক ফকির বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম হাওলাদার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার হারুন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ভ্যানের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক সিয়াম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল। পরে সেখানে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়।
জে আই